Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Malavya Yoga 2023: মীনে শুক্রের গমনে তৈরি হচ্ছে মালব্য যোগ, সৌভাগ্য ফেরাতে রাশি অনুসারে করুন এই কাজগুলি!
১৫ ফেব্রুয়ারী মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র মীন রাশিতে গোচরের ফলে মালব্য রাজ যোগ গঠিত হবে। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম হল মালব্য রাজযোগ। তাই জ্যোতিষে এই যোগকে খুব শুভ মনে করা হয়।

জ্যোতিষ অনুযায়ী, শুক্র কোষ্ঠীতে লগ্ন ও চন্দ্রের থেকে প্রথম, চতুর্থ, সপ্তম ও দশম কক্ষে বৃষ, তুলা অথবা মীন রাশিতে উপস্থিত হলে এই রাজযোগ তৈরি হয়। যে জাতকের কোষ্ঠীতে এই রাজযোগ থাকে তাঁদের সুখ-সমৃদ্ধি, ধন-সম্পদ বৃদ্ধি হয়। সমস্ত কাজে সাফল্য আসে। আসুন জেনে নেওয়া যাক, এই রাজ যোগে ১২ রাশির জাতকদের কী কী প্রতিকার করা উচিত।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা বাড়ি থেকে বেরোনোর আগে জলে চিনি মিশিয়ে পান করুন। অসহায় ব্যক্তিদের লাল রঙের পোশাক দান করুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা প্রতিদিন বাড়ির উত্তর-পূর্ব কোণে ঘি-এর প্রদীপ জ্বালান। সম্ভব হলে কনকধারা স্তোত্র পাঠ করুন।

মিথুন রাশি
দই, দুধ, চিনি গরীবদের বা মন্দিরে দান করুন মিথুন রাশির জাতকরা। আর, প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন।

কর্কট রাশি
এই জাতকরা চাঁদের আলোয় বসে ১০৮ বার চন্দ্রদেবের মন্ত্র জপ করুন। প্রতিদিন শিবের পূজাও করতে হবে।

সিংহ রাশি
মালব্য যোগের সময় সিংহ রাশির জাতকদের জলে গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। এ ছাড়া, প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করুন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা মালব্য যোগে গরুকে সবুজ শাক-সবজি খাওয়ান। প্রতিদিন মা লক্ষ্মীকে লাল ফুল দিয়ে পূজা করুন।

তুলা রাশি
প্রতিদিন সাদা বস্ত্র পরে ভগবান শিবের রুদ্রাভিষেক করুন তুলা রাশির জাতকরা।

বৃশ্চিক রাশি
মালব্য যোগের সময় জলে দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন এবং চন্দ্র দেবের মন্ত্র জপ করুন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা মালব্য যোগের সময়কালে নিয়মিত তুলসীর পূজা করুন এবং বাড়ির উত্তর-পূর্ব কোণে ঘি-এর প্রদীপ জ্বালান।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা এই সময় লাল ফুল দিয়ে ভক্তিভরে মা লক্ষ্মীর পূজা করুন। এর পর জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রদেবকে নিবেদন করুন।

কুম্ভ রাশি
মালব্য যোগে প্রতিদিন শিব পূজা করুন এবং শিবলিঙ্গে জল নিবেদন করুন। এই সময় অসহায়দের কালো কাপড় দান করাও শুভ।

মীন রাশি
মীন রাশির জাতকরা মালব্য যোগের সময় সাদা চন্দন, ঘি, দুধ, দই গরীবদের বা মন্দিরে দান করুন। প্রতিদিন বিষ্ণু সহস্রনাম জপ করুন এবং কপালে কেশরের তিলক লাগান।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications