Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Malavya Rajyog: মালব্য রাজযোগে ২০২৪-এ ভাগ্য চমকাবে এই ৪ রাশির, বাড়বে প্রভাব-প্রতিপত্তি!
নবগ্রহের রাশি পরিবর্তনে বিভিন্ন শুভ অশুভ যোগ গঠিত হয়, যার প্রভাব পড়ে ১২ রাশির ওপরই। সে রকমই, ২০২৪ সালে শুক্র নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করার পর গঠিত হবে মালব্য রাজযোগ। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম মালব্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মানা হয় এই যোগকে।
জ্যোতিষ গণনা বলছে, মালব্য রাজযোগের শুভ প্রভাব থাকছে ৪ রাশির জাতকদের জীবনে। এর প্রভাবে আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জেনে নিন, ২০২৪ সাল কোন কোন রাশির ভালো কাটবে।

মেষ রাশিতে মালব্য রাজযোগের প্রভাব
মালব্য রাজযোগের প্রভাবে ২০২৪ সাল ভালই কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের। বছরের শুরুতে চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি জীবনসঙ্গী খুঁজছেন, নতুন বছরে সেই ইচ্ছাও পূরণ হতে পারে। আপনার বিয়ের সানাই বাজতে পারে। আর্থিক অবস্থাও ঠিক থাকবে এ বছর।
মিথুন রাশিতে মালব্য রাজযোগের প্রভাব
মিথুন রাশির জন্য মালব্য রাজযোগ শুভ ফলদায়ী হতে চলেছে। এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। যে জাতকরা দেশের বাইরে চাকরি খুঁজছেন, এই বছর তাঁদের স্বপ্ন পূরণ হবে। পরিবারের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন।
কন্যা রাশিতে মালব্য রাজযোগের প্রভাব
২০২৪ সালে কন্যা রাশির জাতকরা সাফল্য লাভ করবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। দীর্ঘদিন ধরে গাড়ি, বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে, এই বছরে সেই ইচ্ছা পূরণ হবে। আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণে সক্ষম হবেন। আয়ের একাধিক উৎস পেতে পারেন।
মকর রাশিতে মালব্য রাজযোগের প্রভাব
মকর রাশির জাতকদের এই বছরটা খুব ভালো যাবে। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের এই বছরটি খুব ভালো যাবে। আপনার পদোন্নতি হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications