Capricorn Horoscope 2024: ২০২৪ সালে কী আছে মকর রাশির ভাগ্যে? দেখুন বার্ষিক রাশিফল

Capricorn Yearly Horoscope 2024: আর কয়েক দিন পরেই শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

Capricorn Horoscope 2024

২০২৪ সাল মকর রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক মকর রাশির ২০২৪ সালের রাশিফল।

ক্যারিয়ার

ক্যারিয়ারের দিক দিয়ে ২০২৪ সাল খুব ভালো যাবে। আপনি কঠোর পরিশ্রম করবেন এবং সেরা পারফরম্যান্স দেবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। চাকরি পরিবর্তন করতে চাইলে অনেক ভালো অফার পেতে পারেন। বছরের শেষটা খুব ভালো যাবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা ভালো ফলাফল পেতে পারেন।

ব্যবসা

ব্যবসায়ীদের এই বছরটা মোটামুটি যাবে। এই সময়ে ব্যবসায় ওঠানামা চলবে। তবে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। এই সময়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা সঠিক পথে এগিয়ে যাবে। বছরের প্রথম কয়েক মাস খুব ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে।

পরিবারিক জীবন

বছরের শুরুটা বেশ ভালই কাটবে। এই সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। তবে এপ্রিলের পরের সময়টি ভালো যাবে না। ভাই বা বোনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্রিয়জনের সঙ্গে আপনার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

বৈবাহিক জীবন

এই রাশির বিবাহিতদের বছরের শুরুটা ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন। এপ্রিলের পরের দিকে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ঠিক থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি ভালো যাবে। এই সময়কালে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। বৈবাহিক জীবনে সুখ-শান্তি আবার ফিরে আসবে।

প্রেম জীবন

লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময়ে আপনাদের মধ্যে ভালবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। জুলাই এবং অগস্ট মাসে কিছু সমস্যা দেখা দিতে পারে। সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্যও এই সময়ে দুর্বল থাকবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস ভালো যাবে। এই সময়ে আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে।

আর্থিক অবস্থা

আর্থিক দিক দিয়ে এই বছরটি ভালো যাবে। বছরের শুরুতে আয় বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। বছরের মাঝামাঝি সময়ে ব্যয় বাড়বে। পরিবারের কারুর খারাপ স্বাস্থ্যের কারণে ডাক্তার এবং ওষুধে প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের পরের সময়টি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে আপনি জমিজমা ও গাড়ি কিনতে পারেন।

শিক্ষা জীবন

যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। বছরের প্রথম দুই মাস এবং শেষ তিন মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে আপনি পড়াশোনায় আগ্রহী হবেন এবং আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার লক্ষ্যে থাকবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। একাগ্রতার অভাব হতে পারে।

স্বাস্থ্য

অগোছালো জীবনযাত্রার কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনাকে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মানসিক এবং শারীরিক সমস্যা বাড়তে পারে। অগস্ট এবং সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনি একাকীত্ব বোধ করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 27, 2023, 12:37 [IST]
X
Desktop Bottom Promotion