Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Makar Sankranti 2024 Rashifal: মকর সংক্রান্তিতে সূর্যের মতো ঝলমল করবে ৫ রাশির ভাগ্য!
Makar Sankranti 2024 Horoscope in Bengali: জ্যোতিষশাস্ত্রে সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। আগামী ১৫ জানুয়ারি সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। তাই এই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত। বাঙালিদের কাছে আবার এই দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামেও পরিচিত। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। তবে শুধু বাঙালিরাই নন, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানা ভাবে পালন করা হয়।
সংক্রান্তি প্রতি মাসে আসলেও, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তিকে ঘিরে উৎসব আক্ষরিক অর্থেই একটি সর্বভারতীয় উৎসব। জ্যোতিষ গণনা বলছে, মকর সংক্রান্তি থেকে সুসময় শুরু হবে ৫ রাশির জাতকদের। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এঁরা সাফল্য লাভ করবেন এই সময়।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
মকর সংক্রান্তিতে মেষ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। ক্যারিয়ারে সাফল্য লাভ হওয়ার যোগ রয়েছে। চাকুরিজীবীদের কাছে নতুন কাজের জন্য অফার আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন।
সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সিংহ রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতি হবে। আপনার সম্মান বাড়বে এই সময়। আর্থিক লাভ হতে পারে। মুলতুবি থাকা কাজগুলো সম্পন্ন হবে। কাউকে ধার দেওয়া টাকা আপনি ফেরত পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন। লভ লাইফ ভালো কাটবে। বৈবাহিক জীবনেও সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের প্রভাবে মীন রাশির জাতকরা সাফল্য লাভ করতে পারেন। মকর সংক্রান্তিতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা নতুন চাকরির অফার পেতে পারেন। এই সময় পদোন্নতির যোগ রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications