Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Makar Sankranti 2023 Rashifal : ১৪ জানুয়ারি সূর্যের মকর রাশিতে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে এই রাশির!
১৪ জানুয়ারি ধনু রাশিতে নিজের যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। মকর রাশিতে প্রবেশ করায় এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। পশ্চিম বাংলা এটি পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত।

সূর্যের মকর রাশিতে গোচরের ফলে ১২ রাশির জাতক জাতিকাদের জীবনেই শুভ-অশুভ প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, সূর্যের এই গোচরকালে কোন রাশির জাতকদের জীবনে কী ঘটবে -

মেষ রাশি
সূর্যের এই গোচর মেষ রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। আপনি যদি সরকারি সার্ভিসের আবেদন করতে চান, সেক্ষেত্রে এই সময়টি অনুকূল। রাজ্য সরকারের দপ্তরে মুলতুবি থাকা কাজগুলি আজ সম্পন্ন হবে। ইলেকশন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে চাইলে, সেই দিক থেকেও এই গোচর অনুকূল। সমস্ত পরিকল্পনা গোপন রাখুন এবং এগিয়ে যান।

বৃষ রাশি
সূর্যের গোচরকালে বৃষ রাশির জাতকদের ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। বিদেশী কোম্পানিতে চাকরি বা নাগরিকত্বের জন্য করা প্রচেষ্টা সফল হবে। এই সময় আপনি যে সিদ্ধান্তই নেবেন তাতে সফল হবেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে সামান্য বিলম্ব হতে পারে।

মিথুন রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আপনার নিজের লোকেরাই আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে।

কর্কট রাশি
দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দিতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু দেরি হতে পারে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দেবেন না। চাকরি ও ব্যবসার দিক থেকে এই গোচর অনুকূল।

সিংহ রাশি
এই সময়ের মাঝামাঝি সিংহ রাশির জাতকরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। কোর্ট-কাছারির ক্ষেত্রেও সিদ্ধান্ত আপনার পক্ষে হবে। প্রতিপক্ষ পরাজিত হবে। এই সময়ের মধ্যে কাউকে বেশি ঋণ দেবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

কন্যা রাশি
যারা কম্পিটিটিভ পরীক্ষায় অংশ নিয়েছেন, সেই সব শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আরও বেশি চেষ্টা করতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা কাজে আগ্রহী শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে।

তুলা রাশি
পারিবারিক কলহ চলতে পারে। এই সময় আপনি মানসিক অশান্তিতে ভুগবেন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাগেজ চুরি এড়াতে খুব সতর্কভাবে কোথাও ভ্রমণ করুন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মুলতুবি কাজগুলিতে সামান্য বিলম্ব হতে পারে। ধৈর্য ধরুন, সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে।

বৃশ্চিক রাশি
এই সময় আপনি সাফল্য পাবেন। সাহস বাড়বে। ধর্ম ও আধ্যাত্মিক বিষয়েও আগ্রহ বাড়বে। বিদেশী কোম্পানিতে চাকরি বা নাগরিকত্বের জন্য করা প্রচেষ্টাও সফল হবে। জমি-জমা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে।

ধনু রাশি
কথাবার্তা খুব সাবধানে বলুন। আপনার সমস্ত পরিকল্পনা ও কৌশল সম্পূর্ণ গোপন রাখুন। স্বাস্থ্য সমস্যা হতে পারে। বিশেষ করে ডান চোখের দিকে খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে।

মকর রাশি
কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আপনার ব্যবহার ঠিক রাখুন। সামাজিক দায়িত্ব ও পদ মর্যাদা বৃদ্ধি পাবে। যারা রাজনীতিতে চেষ্টা করতে চান, তাদের ক্ষেত্রে এই সুযোগটি চমৎকার হবে। কোর্ট-কাছারির মামলা নিজেদের মধ্যে মিটমাট করা বুদ্ধিমানের কাজ হবে।

কুম্ভ রাশি
ব্যয় বাড়তে পারে। আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে।

মীন রাশি
ব্যবসায় অগ্রগতি হবে। চাকরিতে পদোন্নতি ও নতুন চুক্তি পাওয়ার সম্ভাবনাও থাকবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা ভালো ফলাফল পেতে পারেন। আপনার দক্ষতার জোরে আপনি সব পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। পরিবারের বড় সদস্য এবং সিনিয়র ভাইদের মধ্যে মতভেদ বাড়তে পারে। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে শিক্ষার্থীদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications