Makar Sankranti 2023: আগামী বছর মকর সংক্রান্তি কবে? জেনে নিন তিথি ও শুভ মুহূর্ত

প্রতি বছর ১২টি সংক্রান্তি হয়। প্রতিটি সংক্রান্তির নিজস্ব তাৎপর্য রয়েছে। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের স্থান পরিবর্তনকেই বলা হয় সংক্রান্তি। সংক্রান্তির দিন সূর্য দেবের বিশেষ পূজার্চনা করা হয়। হিন্দু ধর্মে প্রতিটি সংক্রান্তির গুরুত্ব অপরিসীম।

Makar Sankranti 2023 date and timings

১২ মাসের ১২টি সংক্রান্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মকর সংক্রান্তি। এ দিন গঙ্গা স্নান করলে জীবনের সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে মকর সংক্রান্তি কবে পড়েছে এবং এর তাৎপর্য সম্পর্কে -

মকর সংক্রান্তির তিথি ও শুভ মুহূর্ত

মকর সংক্রান্তির তিথি ও শুভ মুহূর্ত

প্রায় প্রতি বছরই ১৪ জানুয়ারি পালিত হয় মকর সংক্রান্তি। জ্যোতিষীদের মতে, এবার সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সন্ধ্যায়। ১৪ জানুয়ারী রাত ৮টা বেজে ২১ মিনিটে মকর রাশিতে গোচর করবে সূর্য। যে কারণে ২০২৩ সালে ১৫ জানুয়ারী উদযাপিত হবে মকর সংক্রান্তি। বাংলার এটি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত।

মকর সংক্রান্তি পুণ্য কাল : সকাল ৬টা ১৯ থেকে বিকেল ৫টা ১৩ মিনিট পর্যন্ত।

মকর সংক্রান্তি মহা পুণ্য কাল : সকাল ৬টা ১৯ থেকে সকাল ৮টা ০৮ মিনিট পর্যন্ত।

মকর সংক্রান্তি মুহূর্ত : ১৪ জানুয়ারী, রাত ৮টা ৫৭ মিনিট।

মকর সংক্রান্তিতে বিশেষ সংযোগ

মকর সংক্রান্তিতে বিশেষ সংযোগ

২০২৩ সালে মকর সংক্রান্তিতে বিশেষ সংযোগ ঘটতে চলেছে। ১৪ জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, অন্যদিকে বুধ এবং শনি আগে থেকেই মকর রাশিতে উপস্থিত থাকবে।

মকর সংক্রান্তির তাৎপর্য

মকর সংক্রান্তির তাৎপর্য

মকর সংক্রান্তিতে সূর্য দেবের পূজার্চনা করা হয়। এই দিন গঙ্গা স্নান এবং গরীব-দুঃখীদের দান করলে শুভ ফল প্রাপ্তি হয়। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। তাই পশ্চিমবাংলায় এই দিনটি পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। প্রতিটি বাঙালির ঘরে এ দিন বিভিন্ন রকমের পিঠে, পায়েস প্রস্তুত করা হয়। গঙ্গাসাগর বা সাগরদ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয় গঙ্গাসাগর মেলায়। মকর সংক্রান্তিতে ভারতের কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথাও রয়েছে।

Story first published: Thursday, December 29, 2022, 16:11 [IST]
X
Desktop Bottom Promotion