Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মকর সংক্রান্তি ২০২১ : পৌষ সংক্রান্তিতে আপনার রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করুন, শুভ ফল পাবেন
হিন্দুধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হল 'মকর সংক্রান্তি'। বিশেষত বাঙালি সংস্কৃতিতে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি একটি বিশেষ উৎসব বা বিশেষ ঐতিহ্যবাহী দিন। সাধারণত ১৪ জানুয়ারি বা তার এক দিন আগে-পরে এই তিথি আসে। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই উৎসব পালিত হয়। বাংলা মাস অনুযায়ী, পৌষ মাসের শেষ দিনে এই উৎসব উদযাপিত হয়। এই দিনটিতেই মল মাস শেষ হয়। ফলে, মকর সংক্রান্তি থেকেই শুভ কাজ শুরু করা হয়। এই দিনে সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণ হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে।

মকর বা পৌষ সংক্রান্তির ধর্মীয় তাৎপর্য অনেক বেশি। এই উৎসব উপলক্ষে গঙ্গা স্নান, দান-ধ্যান, ইত্যাদি করা হয়ে থাকে। তাহলে জেনে নিন এই বছর মকর সংক্রান্তিতে আপনার রাশি অনুযায়ী কোন জিনিস দান করলে আপনি ভাল ফল পাবেন।

মেষ রাশি
এই রাশির জাতকরা চাদর ও তিল দান করলে খুব উপকারি হবে। এর ফলে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা অভাবীদের কাপড় ও তিল দান করুন। আপনি শুভ ফলাফল পাবেন।

মিথুন রাশি
এই বিশেষ দিনে আপনার চাদর এবং ছাতা দান করা উচিত। আপনি অবশ্যই এর থেকে উপকৃত হবেন।

কর্কট রাশি
এই মকর সংক্রান্তিতে শুভ ফলাফলের জন্য কর্কট রাশির জাতকদের সাগু এবং জামাকাপড় দান করা উচিত।

সিংহ রাশি
গরিব ও অভাবীদের আপনার ক্ষমতা অনুযায়ী কম্বল এবং চাদর দান করুন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উচিত তেল দান করা। মকর সংক্রান্তি উপলক্ষে এটি দান অত্যন্ত ফলপ্রসূ হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের সুতির কাপড়, সর্ষে, চাদর, ইত্যাদি দান করা উচিত। আপনি আপনার ক্ষমতা অনুসারে অভাবীদের সাহায্য করুন।

বৃশ্চিক রাশি
আপনি খিচুড়ি দান করুন। কম্বল দান করাও আপনার পক্ষে শুভ হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা ভাল ফল পাওয়ার জন্য ছোলার ডাল দান করুন।

মকর রাশি
সূর্যের গোচর মকর রাশিতেই হতে চলেছে। আপনার মনের ইচ্ছা পূরণ করতে কম্বল এবং বই দান করুন।

কুম্ভ রাশি
মকর সংক্রান্তির শুভ লগ্নে অভাবীদের সাবান, কাপড়, চিরুনি ও অন্ন দান করুন। আপনি অবশ্যই এই বছর ভাল খবর পাবেন!

মীন রাশি
মীন জাতের জাতক-জাতিকাদের সাগু, সুতির কাপড়, কম্বল, চাদর ইত্যাদি দান করা উচিত। আপনি অবশ্যই ভাল ফলাফল পাবেন।



Click it and Unblock the Notifications