Mahashivratri Special: শিবরাত্রিতে আপনার রাশি অনুযায়ী শিব মন্ত্র জপ করুন, প্রসন্ন হবেন মহাদেব!

মহাদেবের আরাধনা করার সবচেয়ে সেরা দিন হল 'মহাশিবরাত্রি'। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে শিবরাত্রি। সমস্ত বিধি মেনে ভক্তরা এই দিন শিবের পূজার্চনা ও জলাভিষেক করে। শাস্ত্র মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এ কারণে হিন্দু ধর্মে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, ভগবান শিব এই দিন ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন।

Shiv Mantras As Per Your Zodiac Sign

শিবরাত্রিতে পূজা করার সময় অবশ্যই আপনার রাশি অনুসারে শিব মন্ত্র জপ করুন। বিশ্বাস করা হয় যে, রাশিচক্র অনুসারে শিব মন্ত্র জপ করলে কোষ্ঠীতে উপস্থিত অশুভ গ্রহের প্রভাব শেষ হয়। জেনে নিন, মহাশিবরাত্রিতে আপনার রাশি অনুযায়ী কোন মন্ত্র জপ করবেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকরা মহাশিবরাত্রিতে শিবের পূজার পর 'হ্রীং ওঁ নমঃ শিবায় হ্রীং' মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এই মন্ত্রটি জপ করলে শিক্ষাক্ষেত্রে বাধা দূর হয়। যারা নিজস্ব ঘর বানানোর স্বপ্ন দেখেন, তাদের মনোস্কামনা পূরণ হয়।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের মল্লিকার্জুনের ধ্যান করার সময় 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করা উচিত। শিবরাত্রিতে এইভাবে ভগবান শিবের আরাধনা করলে শক্তির বিকাশ ঘটে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের শিবরাত্রির দিন মহাকালেশ্বরের ধ্যান করার সময় 'ওঁ নমো ভগবতে রুদ্রায়' মন্ত্র জপ করা উচিত। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে এবং অর্থ লাভের সুযোগ আসে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকারা শিবের পূজা করার পরে এই মন্ত্রটি উচ্চারণ করুন 'ওঁ হৌ জুং সঃ'।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের এই মহাশিবরাত্রিতে অন্তত ৫১ বার 'হ্রীং ওঁ নমঃ শিবায় হ্রীং' মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রটি জপ করলে সরকারি চাকরি ও সরকারি কাজের সমস্ত সমস্যা দূর হয়।

কন্যা রাশি

কন্যা রাশি

এই শিবরাত্রিতে কন্যা রাশির জাতকরা 'ওঁ নমো ভগবতে রুদ্রায়' মন্ত্র জপ করুন। এতে কন্যা রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে সর্বক্ষেত্রে খ্যাতি বাড়বে এবং ধন লাভ হবে।

তুলা রাশি

তুলা রাশি

শিবরাত্রিতে শিব পঞ্চাক্ষরী মন্ত্র 'ওঁ নমঃ শিবায়' ১০৮ বার জপ করুন। এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে সমস্যা দূর হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শিবরাত্রির দিন 'হ্রীং ওঁ নমঃ শিবায় হ্রীং' মন্ত্র জপ করা উচিত। মহাশিবরাত্রির দিন এই মন্ত্র জপ করলে সৌভাগ্য ফেরে। ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

ধনু রাশি

ধনু রাশি

শিবরাত্রিতে 'ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমাহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ' মন্ত্র জপ করলে শিবের আশীর্বাদ লাভ হয়। এই মন্ত্রটি জপ করলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি মেলে।

মকর রাশি

মকর রাশি

শিবের আশীর্বাদ পেতে 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। শিবরাত্রিতে এই মন্ত্র জপ করলে বিবাহে আসা বাধা-বিপত্তি দূর হয়। দাম্পত্য জীবনে চাপ কম থাকে। ব্যবসায় অগ্রগতি হয়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। তাই এই রাশির জাতকদের মকর রাশির মতো 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রটি জপ করলে সারা বছর তাদের স্বাস্থ্য ভালো থাকবে।

মীন রাশি

মীন রাশি

'ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমাহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ' মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

X
Desktop Bottom Promotion