Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mahashivratri 2023 Horoscope: শিবরাত্রি থেকেই ভালো সময় শুরু ৫ রাশির, মহাদেবের কৃপা থাকবে সর্বদা!
চলতি বছর ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই তিথিতে ভক্তিভরে শিবের পুজো করলে মনের মতো জীবনসঙ্গী লাভের স্বপ্ন পূরণ হয়, ধন ও সমৃদ্ধি লাভ হয়। ভোলেবাবার কৃপায় জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হয়।

জ্যোতিষ গণনা অনুযায়ী, এ বছর শিবরাত্রিতে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে। একদিকে শিবরাত্রি তিথিতেই শনি প্রদোষ ব্রত পড়েছে, আবার এই দিনই বিভিন্ন গ্রহ মিলে একাধিক যোগ সৃষ্টি করছে। যার ফলে একাধিক রাশির জাতকের জীবনে সাফল্য আসবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের ভাগ্যোন্নতি হবে।

মেষ রাশির উপর মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাব
মহাশিবরাত্রিতে গঠিত শুভ যোগ মেষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। ক্যারিয়ারে সাফল্য পাবেন। এই সময়ে অর্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত আপনার পক্ষে হতে পারে। আপনার পরিবারের কেউ এই সময়ে চাকরি পেতে পারেন। এই সময়ে ধৈর্য ধরুন এবং ক্রোধ ত্যাগ করুন।
উপায়- প্রতি সোমবার মহাদেবকে ৫টি বেলপত্র নিবেদন করুন।

বৃষ রাশির উপর মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাব
মহাদেবের কৃপায় বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তারা এই সময়ে সফল হতে পারেন। এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনের ঝামেলা দূর হবে। জীবনে সুখ, শান্তি থাকবে। অবিবাহিত জাতকদের জীবনে কারুর প্রবেশ হতে পারে। অর্থ প্রাপ্তি হবে। যে কারণে আপনার আর্থিক সংকট কেটে যাবে।
উপায় - প্রতি সোমবার ভগবান শিবের কাছে আকন্দ ফুল নিবেদন করুন।

তুলা রাশির উপর মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাব
ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ হবে। এই সময় পেশাগত জীবন সংক্রান্ত যে সিদ্ধান্তই নিন না কেন, উপকৃত হবেন। জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে যদি কোথাও অর্থ বিনিয়োগ করেন, তবে ভবিষ্যতে তা থেকে ভালো লাভ হবে।
উপায় - প্রতি সোমবার শিবলিঙ্গে দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে নিবেদন করুন।

ধনু রাশির উপর মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাব
এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পেশা সংক্রান্ত সব কাজে সাফল্য আসবে। এই সময়ে নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ও ভালো লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
উপায় - প্রতিদিন ভগবান শিবকে হলুদ চন্দন অর্পণ করুন।

কুম্ভ রাশিতে মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাব
মহাদেবের আশীর্বাদে ক্যারিয়ারে দুর্দান্ত সুযোগ আসবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। দীর্ঘদিন ধরে চলমান আর্থিক সংকট কেটে যাবে। জীবনে সুখ, শান্তি থাকবে। আয়ের নতুন উৎস পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা চাকরি পরিবর্তন করতে চান, তারা ভালো সুযোগ পাবেন।
উপায় - প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে দর্শন করুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications