Mahalaya Amavasya 2023: ১৪ অক্টোবর মহালয়া, জেনে নিন তিথি ক’টায় শুরু এবং কখন শেষ

Mahalaya Amavasya 2023 Date and Time: মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন। শাস্ত্রমতে, পিতৃপক্ষের সময় পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ (জলদান) এবং পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠান করা হয়। এর ফলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রী বৃদ্ধি ঘটে।

পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা করে যায় মহালয়া। এই তিথি সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত। শাস্ত্রে অমাবস্যা তিথিকে শ্রাদ্ধানুষ্ঠান বা প্রেত কর্মের জন্য শুভ বলে মানা হয়। যে কারণে পিতৃপক্ষের এই অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনে সকল পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিন্ডদান করার রীতি প্রচলিত।

Mahalaya Amavasya 2023

অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ অর্থাৎ দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে মহালয়া তিথিতেই মা দুর্গা মর্তে আগমন করেন। আসুন জেনে নেওয়া যাক, চলতি বছরের মহালয়া তিথির খুঁটিনাটি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ১৩ অক্টোবর, শুক্রবার। বাংলার ২৬ আশ্বিন।

সময় - রাত্রি ৯টা ৫২ মিনিটে।

অমাবস্যা তিথি শেষ হবে - ১৪ অক্টোবর, শনিবার। বাংলার ২৭ আশ্বিন।

সময় - রাত্রি ১১টা ২৫ মিনিটে।

অমাবস্যা ব্রতপবাস, মহালয়া পার্বণ শ্রাদ্ধম। পিতৃপক্ষীয় শ্রাদ্ধ ও তর্পণ সমাপন। দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ১৩ অক্টোবর, শুক্রবার। বাংলার ২৫ আশ্বিন।

সময় - রাত ৯টা ২৬ মিনিট ১০ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ হবে - ১৪ অক্টোবর, শনিবার। বাংলার ২৬ আশ্বিন।

সময় - রাত ১০টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড।

অমাবস্যা ব্রতপবাস, মহালয়া পার্বণ শ্রাদ্ধম।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion