Maha Shivratri 2023: শিবরাত্রির পূজার সময় জপ করুন এই ৫ মন্ত্র, দূর হবে দুঃখ-কষ্ট, পাবেন সমৃদ্ধি!

Lord Shiva Mantra in Bengali: মহাশিবরাত্রি, শিব সাধনার প্রধান উত্‍সব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিবরাত্রিতে ৪ প্রহরে ৪ বার শিব পুজো করার নিয়ম রয়েছে শাস্ত্রে। এই চার প্রহরে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়। কথিত আছে, মহাদেব অতি অল্পে সন্তুষ্ট হন। মাত্র এক ঘট জল অর্পণেই প্রসন্ন শিব। তাই তাঁর নাম ভোলানাথ। শিবরাত্রিতে ভক্তিভরে শিবের আরাধনা করা হলে মনের সকল বাসনা খুব দ্রুত পূরণ হয়।

mahashivratri mantra

ধর্মীয় ধারণা অনুযায়ী, শিবরাত্রির দিনে নিয়ম মেনে মহাদেবের পুজো করার পাশাপাশি কিছু বিশেষ মন্ত্র জপ করা হলে গ্রহ দোষ ও দুর্ভাগ্য দূর হয়। জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ করা যায়। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। জেনে নিন, শিবরাত্রিতে মহাদেবের পুজোর সময় কোন কোন মন্ত্র পাঠ করবেন-

শিবের মূল মন্ত্র

শিবের মূল মন্ত্র

ওঁ নমঃ শিবায়।।

শিব প্রণাম মন্ত্র

শিব প্রণাম মন্ত্র

ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে

নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম।।

মহামৃত্যুঞ্জয় মন্ত্র

মহামৃত্যুঞ্জয় মন্ত্র

ওঁ হৌং জূং সঃ ঊং ভূর্ভুবঃ স্বঃ ওঁ ত্র্যম্বকম্ যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ ওঁ ভুবঃ ভূঃ স্বঃ ঊং সঃ জূং হৌং ঊং।।

শিব ধ্যান মন্ত্র

শিব ধ্যান মন্ত্র

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিণীভং চারুচন্দ্রাবতংসং

রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।

পদ্মাসীনং সমস্তাৎ স্তুতমমরগণৈব্যাঘ্রকৃত্তিং বসানং।

বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবকত্রং ত্রিনেত্রম্।।

রুদ্র গায়ত্রী মন্ত্র

রুদ্র গায়ত্রী মন্ত্র

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion