Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Maha Shivratri 2022: শিবরাত্রিতে ভাগ্য খুলবে এই ৫ রাশির! আপনার রাশি কি রয়েছে সেই তালিকায়?
পঞ্জিকা অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। চলতি বছর পয়লা মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রি পালিত হবে। এই দিনে মহাদেবের দর্শন পেতে ভক্তরা শিব মন্দিরে যান এবং নিয়ম মেনে দুধ ও জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেন। বিশ্বাস করা হয়, মহাশিবরাত্রির দিনে ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়, দুঃখ-কষ্ট দূর হয় এবং মহাদেবের আশীর্বাদে জাতক আরোগ্য লাভ করে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছরের মহাশিবরাত্রি ৫ রাশির ভাগ্য পরিবর্তন করবে। এই রাশির জাতকরা মহাদেবের আশীর্বাদ পাবেন।

মেষ রাশি
এই বছরের মহাশিবরাত্রি মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। এই জাতকরা ভোলেবাবার আশীর্বাদ পাবেন। আপনার মনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরাও ভাগ্যবান হতে চলেছেন। এই রাশির দম্পতিরা সন্তান লাভের আশীর্বাদ পেতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে শিবলিঙ্গে খাঁটি ঘি ও শমী পাতা অর্পণ করুন।

মিথুন রাশি
মহাশিবরাত্রিতে আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ফিরবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোলেবাবার আশীর্বাদ থাকবে আপনার উপর।

কর্কট রাশি
যদি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি চান, তাহলে এই শিবরাত্রিতে সঠিক বিধি মেনে ভক্তিভরে ভগবান শিবের পূজা করুন। আপনি অবশ্যই এর সুফল পাবেন এবং শীঘ্রই আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।

সিংহ রাশি
মহাশিবরাত্রির দিনটি এই রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদ পেতে, গরুর দুধের সঙ্গে ঘি এবং জাফরান মিশিয়ে ভগবানের কাছে নিবেদন করুন।



Click it and Unblock the Notifications