Maha Shivratri 2023: এ বছর অতি দুর্লভ সংযোগে মহাশিবরাত্রি, জেনে নিন চার প্রহরের পুজোর সময়

Mahashivratri 2023 Date and Time in Bengali: শিব আরাধনার সবচেয়ে বড় উৎসব মহাশিবরাত্রি। সারা ভারতে মহা ধুমধাম করে এই ব্রত পালিত হয়। প্রতি মাসে একটি করে মাসিক শিবরাত্রি পালিত হলেও, পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হওয়া মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রিতে সারা রাত জেগে ভক্তরা দেবী পার্বতী ও শিবের পূজা করেন। পুরাণ মতে এ দিনই বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। তাই মহাশিবরাত্রি ব্রত শিব-পার্বতীর আশীর্বাদ লাভের বিশিষ্ট দিন।

Maha Shivaratri 2023 Date, Shubh Muhurat, Auspicious Sanyog and Significance

২০২৩ সালে মহাশিবরাত্রি তিথিতে বিশেষ যোগ তৈরি হচ্ছে। যার ফলে এর মাহাত্ম্য বহুগুণ বেড়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক, মহাশিবরাত্রির তিথি, চার প্রহরের পুজোর সময় ও বিশেষ যোগ সম্পর্কে -

মহাশিবরাত্রির তিথি ও শুভক্ষণ

মহাশিবরাত্রির তিথি ও শুভক্ষণ

চলতি বছর ১৮ ফেব্রুয়ারি, শনিবার মহাশিবরাত্রি পালিত হবে।

চতুর্দশী তিথি সূচনা - ১৮ ফেব্রুয়ারি, রাত ৮টা ০২ মিনিটে

চতুর্দশী তিথি সমাপ্ত - ১৯ ফেব্রুয়ারি, বিকেল ৪টা ১৮ মিনিটে

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়

প্রথম প্রহরের পূজার সময় - ১৮ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৪২ মিনিট।

দ্বিতীয় প্রহরের পূজার সময় - ১৮ ফেব্রুয়ারি, রাত ৮টা ৪২ মিনিট থেকে রাত ১১টা ৫০ মিনিট।

তৃতীয় প্রহরের পূজার সময় - ১৮ ফেব্রুয়ারি, রাত ১১টা ৫০ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ২টা ৫৮ মিনিট।

চতুর্থ প্রহরের পূজার সময় - ১৯ ফেব্রুয়ারি, রাত ২টা ৫৮ মিনিট থেকে সকাল ৬টা ০৬ মিনিট।

ব্রতভঙ্গের সময় - ১৯ ফেব্রুয়ারি, সকাল ৬টা ০৬ মিনিট থেকে দুপুর ২টা ৪৩ মিনিট।

শিবরাত্রিতে নিশীথ কালে পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ১৯ ফেব্রুয়ারি, রাত ১১টা ২৫ মিনিট থেকে মধ্যরাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত নিশীথ কাল থাকবে।

শিবরাত্রিতে বিশেষ সংযোগ

শিবরাত্রিতে বিশেষ সংযোগ

এই বছর মহাশিবরাত্রিতে বিশেষ সংযোগ থাকছে। এই দিনেই শনি প্রদোষ ব্রত পড়েছে। এই ধরনের সংযোগ শনি দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শুধু তাই নয়, যারা পুত্র লাভ করতে চান তাদের জন্যও এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, সন্তান লাভের পথে বাধা এলে তাঁরা এই যোগে পূজার্চনা করে নিজের মনস্কামনা পূর্ণ করতে পারেন। সর্বার্থ সিদ্ধি যোগও এই দিনে গঠিত হচ্ছে।

শিবরাত্রিতে গ্রহের অবস্থান

শিবরাত্রিতে গ্রহের অবস্থান

এ সময় স্বরাশি কুম্ভে বিরাজ করবেন শনি। সূর্য ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যে কারণে আবার শনি-সূর্যের যুতি তৈরি হবে। শনি অস্ত অবস্থায় থাকবেন। যার ফলে সূর্যের প্রভাব বৃদ্ধি পাবে। এই সংযোগ কেরিয়ার ও আর্থিক দিক দিয়ে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই শুভ যোগে শিবের পুজো করলে শনির দোষও দূর হবে।

এই সময় বৃহস্পতি মীন রাশিতে বিরাজ করবে। যার ফলে হংস রাজযোগ তৈরি হবে, যা কেরিয়ারের জন্য অত্যন্ত লাভদায়ক।

মহাশিবরাত্রির তাৎপর্য

মহাশিবরাত্রির তাৎপর্য

পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী পার্বতী কঠিন তপস্যার পর মহাদেবকে স্বামীরূপে পেয়েছিলেন। এই দিনেই পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল। তাই মহাশিবরাত্রির দিনটি মহাদেব ও দেবী পার্বতীর মিলনকে চিহ্নিত করে। কথিত আছে, শিবরাত্রিতে যে অবিবাহিত নারী সঠিক বিধি মেনে ব্রত পালন করেন তিনি তাঁর মনের মতো জীবনসঙ্গী পান। বিবাহিত মহিলারা এ দিন সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করেন। তাছাড়া, মহাশিবরাত্রির দিনে যে ভক্ত নিষ্ঠাভরে ভোলেনাথের পূজার্চনা করেন, তাঁর জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়, মনোস্কামনা পূর্ণ হয়। ভোলেবাবার আশীর্বাদে ঘরে সৌভাগ্য, সমৃদ্ধি বিরাজ করে।

Story first published: Tuesday, January 31, 2023, 13:24 [IST]
X
Desktop Bottom Promotion