সূর্যগ্রহণের সময় ঘটবে মা দুর্গার আগমন, তবে কি গ্রহণকালে পড়বে মায়ের পূজায় বাধা?

By Bhagysree Sarkar

এবছরের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র মাসের অমাবস্যার দিনে। এর ঠিক পরেরদিন থেকেই আবার চৈত্র নবরাত্রি। জ্যোতিষ মতে, সূর্যগ্রহণ শুভ বলে মনে করা হয় না। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল। শুরু হবে রাত ০৯.১২ মিনিটে এবং শেষ হবে ০২.২২ মিনিটে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়।

চৈত্র শুক্লার প্রতিপদ তিথি শুরু হবে ৮ই এপ্রিল রাত ১১.৫০ মিনিটে। এ বছর প্রতিপদ তিথি শুরু হলে হবে সূর্যগ্রহণ। মনে করা হচ্ছে, মা দুর্গার আগমন হবে শুধুমাত্র গ্রহণের সময়ই। তবে ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না, যার কারণে ভারতে সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে না। কারণ,এই সূর্যগ্রহণ রাতে হচ্ছে। তাই মা দুর্গার ঘটস্থাপনা ও পূজায় সূর্যগ্রহণের কোনওপ্রভাব পড়বে না।

Astrology

জ্যোতিষবিদরা জানিয়েছেন, ২০২৪ এর প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ৮ এপ্রিল ঘটতে থাকা সূর্যগ্রহণটি হবে সম্পূর্ণ সূর্যগ্রহণ, অর্থাৎ পূর্ণগ্রাস। গ্রহণটি উত্তর আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অতিক্রম করবে। গ্রহণটি দেখা যাবে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র,, বারমুডা, ক্যারিবিয়ান নেদারল্যান্ডস, কলম্বিয়া, কোস্টারিকা, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পানামা, নিকারাগুয়া, রাশিয়া সহ বেশ কিছু জায়গায়।

জ্যোতিষ মতে, এই সূর্যগ্রহণ রেবতী নক্ষত্র ও মীন রাশিতে ঘটবে। এটি একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে, যা ৪বছর পর ঘটছে। এই সূর্যগ্রহণ বৃষ, মিথুন, কর্কট, তুলা এবং কুম্ভ রাশির জাতকদের প্রভাবিত করতে পারে।

Story first published: Thursday, March 28, 2024, 13:36 [IST]
X
Desktop Bottom Promotion