Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2023: দেবী দুর্গার দোলায় আগমন ও গমন কীসের ইঙ্গিত দেয়?
দুর্গাপুজোর আর মাত্র এক মাস বাকি। চারিদিকে পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর শপিং, প্ল্যানিং। তবে পুজোকে ঘিরে উৎসব ও তার রেশ অনেক দিন চললেও, শাস্ত্রীয় বিধান অনুসারে দেবী দুর্গার পুজো তিন দিনের আর তার পরের দিন বিসর্জন।
পুজোর আগে সকলেরই একটা কৌতূহল থাকে, এ বছর দেবীর কীসে আগমন আর কীসে গমন। দেবী কোন বাহনে আসছেন আর কোন বাহনে ফিরছেন, তা নিয়ে হিন্দু শাস্ত্রে অনেক ব্যাখ্যা রয়েছে। শাস্ত্র মতে, সিংহবাহিনী দেবী দুর্গা গজ, ঘোটক, নৌকা অথবা দোলা এই চার প্রকার যানেই আগমন এবং গমন করেন। দেবী দুর্গার আগমন আর গমন যে যে যান-বাহনে হবে, তার উপরেই নির্ভর করবে সারা বছর কেমন যাবে! আসুন জেনে নেওয়া যাক, দেবী দুর্গার দোলায় আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

মা দুর্গার দোলায় আগমন ও গমনের ফল কী?
মা দুর্গার বাহন ঠিক হয় পঞ্জিকামতে কোন বারে সপ্তমী এবং দশমী তিথি পড়েছে সেটা দেখে। হিন্দু পঞ্জিকা অনুসারে, দুর্গা পুজোর সপ্তমী তিথি কোন বারে পড়েছে তার উপর নির্ভর করে দেবী এ বার কোন বাহনে আসছেন। আবার সপ্তাহের কোন বারে দশমী তিথি পড়েছে, তার উপর নির্ভর করছে কোন বাহনে ফিরবেন মা দুর্গা।
যদি দুর্গা পুজোর সপ্তমী বা দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হয়, তা হলে দেবীর আগমন বা গমন হয় দোলায়। এর ফল হল - 'দোলায়াং মড়কং ভবেৎ' অর্থাৎ দোলায় দেবীর গমনাগমনের ফল 'মড়ক'।
মা দুর্গার দোলায় চড়ে যাতায়াতের ফলে সেই বছর মর্ত্যে মড়ক বা মহামারী দেখা দেয়। মর্ত্যলোকে নষ্ট হয় স্থিরতা, ঘটে বহু মৄত্যু। মহামারী জাতীয় রোগ বা নানা কারণে ধ্বংস ও লোকক্ষয় হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications