Lunar Eclipse 2023 Horoscope: শারদ পূর্ণিমায় চন্দ্র গ্রহণ, ঘোর অমঙ্গলের ছায়া ২ রাশির জীবনে!

অক্টোবরের শেষে অর্থাৎ ২৮ অক্টোবর কোজাগরী পূর্ণিমা। এই তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। আবার এই তিথি শারদ পূর্ণিমা হিসেবেও প্রচলিত। কথিত আছে, কোজাগরী পূর্ণিমায় চন্দ্র থেকে অমৃত বর্ষা হয়। তাই হিন্দু ধর্মে এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে।

এ বছর কোজাগরী পূর্ণিমাতেই ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্র গ্রহণ। যার ফলে এর মাহাত্ম্য বেড়ে যাবে। জ্যোতিষ গণনা বলছে, এ বারের শরৎ পূর্ণিমা ২টি রাশির জন্য শুভ নয়। এই সময় জীবনে নানা সমস্যা দেখা দেবে।

Lunar Eclipse

চন্দ্র গ্রহণের তিথি ও সময়

চলতি বছর বছরের শেষ চন্দ্র গ্রহণ ঘটতে চলেছে ২৮ তারিখ, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে। এ দিন মাঝরাত ১টা বেজে ০৬ মিনিটে গ্রহণ শুরু হচ্ছে। যা চলবে মাঝরাত ২টো ২২ মিনিট পর্যন্ত। মোট ১ ঘণ্টা ১৬ মিনিট চন্দ্র গ্রহণ থাকবে।

মেষ রাশি (Aries)

চন্দ্রগ্রহণের দিন মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে চাঁদ। গ্রহণের সময়ে মেষ রাশির লগ্ন স্থানে অবস্থান করবে চাঁদ। আবার রাহুও এই সময় মেষ রাশির লগ্ন স্থানে থাকবে। তাই মেষ রাশির জাতকদের উপর চন্দ্র গ্রহণের শুভ প্রভাব পড়বে না। এই সময় মানসিকভাবে ভালো বোধ করবেন না। উদ্বেগ বাড়বে। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গ্রহণকালে খুব সতর্ক থাকতে হবে। নইলে সমস্যায় পড়বেন।

কর্কট রাশি (Cancer)

চন্দ্র গ্রহণের অশুভ প্রভাব দেখা যাবে কর্কট রাশির উপর। মানসিকভাবে ভালো থাকবেন না। এই সময় কারুর সঙ্গে কলহ হতে পারে। বড়সড় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো। খুব সাবধানে গাড়ি চালান। নাহলে বিপদ ঘটতে পারে।

Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Monday, October 23, 2023, 17:26 [IST]
X
Desktop Bottom Promotion