Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chandra Grahan 2022 Horoscope : বছরের শেষ চন্দ্রগ্রহণ ৮ নভেম্বর, সাবধান থাকা জরুরি ৫ রাশির!
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৮ নভেম্বর অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহণ হবে বৃষ রাশিতে।

যে কোনও গ্রহণই সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। এই চন্দ্রগ্রহণ বৃষ রাশি ছাড়াও অন্য সব রাশির উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে। দেখে নিন, বিভিন্ন রাশির জাতকদের উপর এই চন্দ্রগ্রহণের কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
বছরের শেষ চন্দ্রগ্রহণের প্রভাব মেষ রাশির জন্য খুব একটা ভাল হবে না। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য সমস্যাও দেখা দেবে।

বৃষ রাশি
ধন-সম্পদ আসতে পারে। তবে শিক্ষার্থীরা সমস্যায় পড়বেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা ব্যর্থ হতে পারেন।

মিথুন রাশি
এই চন্দ্রগ্রহণ মিথুন রাশির জন্য খুব শুভ হবে। অর্থ লাভ হতে পারে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনি ভাল চাকরিও পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
বছরের শেষ চন্দ্রগ্রহণ কর্কট রাশির জন্য একেবারেই শুভ হবে না। এই রাশির চাকুরিজীবী জাতক জাতিকারা সমস্যায় পড়বেন। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে।

সিংহ রাশি
দাম্পত্য ও প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। যদি আপনার বিয়ের কথা চলছে, তাহলে আপনার খুব তাড়াতাড়ি বিয়ে হতে পারে।

কন্যা রাশি
চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। এই রাশির জাতক জাতিকারা নতুন বাড়ি কিনতে পারেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের আর্থিক ক্ষতি হতে পারে। বুদ্ধি করে টাকা খরচ না করলে বড় ক্ষতি হতে পারে।

বৃশ্চিক রাশি
বছরের শেষ চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে। সন্তান সুখ পেতে পারেন বা আপনি সন্তানদের দিক থেকে সুখবর পেতে পারেন।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের চন্দ্রগ্রহণের প্রভাবে চাকরিতে উত্থান-পতন দেখা দিতে পারে। উর্ধ্বতনদের থেকে সতর্ক থাকুন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন।

মকর রাশি
চন্দ্রগ্রহণের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের মান-সম্মান বৃদ্ধি পেতে পারে। আপনি নতুন গাড়ি কিনতে পারেন এবং নতুন দায়িত্ব নিতে পারেন।

কুম্ভ রাশি
এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি নতুন দায়িত্ব পাবেন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন।

মীন রাশি
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। খাওয়াদাওয়ার দিকে নজর দিন। আর্থিক সঙ্কট থেকে বাঁচতে খুব ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications