চন্দ্রগ্রহণ ২০২০ : জেনে নিন চন্দ্রগ্রহণের প্রভাব কোন রাশিচক্রের উপর কীভাবে পড়বে

চলতি বছরের আজ অর্থাৎ ৫ জুন, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। আজ রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে এবং ৬ জুন মধ্যরাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত চলবে। গ্রহ নক্ষত্রের ছোট ছোট পরিবর্তনগুলি ১২টি রাশির জাতকদের জীবনকেও প্রভাবিত করে। আজকের চন্দ্রগ্রহণটি বৃশ্চিক রাশিতে হবে, তবে এর প্রভাব ১২টি রাশির উপরই পড়বে। তাহলে জেনে নিন, এটি আপনার জীবনে কী প্রভাব ফেলবে।

Penumbral Eclipse 2020: Know How It Will Affect The Different Zodiac Signs

মেষ রাশি

মেষ রাশি

মনে অশান্তি থাকবে। আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন। কোনও ধরনের বিরোধ থেকে দূরে থাকাই আপনার পক্ষে মঙ্গলজনক হবে। আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। গ্রহণের সময় মঙ্গলকে সন্তুষ্ট করার মন্ত্র জপ করুন। গ্রহণের পরে কোনও অভাবী ব্যক্তিকে গুড় ও চাল প্রদান করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই গ্রহণটি আপনার পক্ষে ভাল হবে না। ব্যবসায় অংশীদারি শেষ হতে পারে। এটি আপনার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে। জীবনসঙ্গীর সাথে মনোমালিন্য সম্ভব। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহণের পরে দুধ দান করে অভাবী কাউকে সহায়তা করুন।

মিথুন রাশি

মিথুন রাশি

কোনও মহিলার সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন, বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছতে পারে। মানসিক চাপের পাশাপাশি আপনার স্বাস্থ্যও কিছুটা খারাপ হতে পারে। ঋণের কোনও সমস্যা হতে পারে। গ্রহণের শেষে ক্ষির দান করুন। বুধের মন্ত্র জপ করলে উপকার হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র, তাই চন্দ্রগ্রহণের প্রভাব এই রাশির জাতকদের উপর পড়বে। এই রাশির গর্ভবতী মহিলাদের নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন হতে পারে, ভুল বোঝাবুঝি এড়ান। সন্তানদের দিক থেকেও আপনার সমস্যা হতে পারে। ইন্দ্র গায়ত্রী মন্ত্র জপ আপনার জন্য ফলপ্রসূ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতকদের উচিত তাদের মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া। পারিবারিক কলহের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে আপনি বিরক্ত হতে পারেন। গ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মন্ত্র জপ করুন। গুড় এবং চিনি দান আপনার পক্ষে মঙ্গলজনক হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কারুর সঙ্গে আপনার বন্ধুত্বের অবসান ঘটতে পারে। আপনার কাছের কারুর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য আপনি চিন্তিত হতে পারেন। আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন। গ্রহণের সময় বুধ মন্ত্র জপ করুন। কোনও অভাবী ব্যক্তিকে সবুজ শাকসবজি দান করুন।

তুলা রাশি

তুলা রাশি

কাজকর্মে যাতে কোনও বাধা না আসে সেজন্য আপনি কথাবলার সময় খেয়াল রাখুন। দাঁত বা চোখের সমস্যা হতে পারে। গ্রহণের সময় শুক্র মন্ত্র জপ করা আপনার পক্ষে উপকারী হবে। গ্রহণের শেষে কোন অভাবীকে ঘি দান করলে সংকট রোধ হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

৫ জুনের চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতেই হতে চলেছে। এই রাশির জাতকরা মানসিক চাপের মুখোমুখি হতে পারেন। যদি আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেন তবে এই পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। অনেক ধরনের চিন্তা মাথায় আসতে পারে। এই অবস্থা নিয়ন্ত্রণ করতে ইন্দ্র গায়ত্রী মন্ত্র জপ করা ভালো হবে।

ধনু রাশি

ধনু রাশি

এটি ভাবনা-চিন্তার উপরে নেতিবাচকভাবে প্রভাব পড়বে। এই সময়ের মধ্যে, আপনার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত, আপনার ক্ষতি হতে পারে। বৃহস্পতির মন্ত্র জপ অবশ্যই করুন। এক প্যাকেট হলুদ দান করা আপনার পক্ষে উপকারি হবে।

মকর রাশি

মকর রাশি

অর্থনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বৈবাহিক সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। জীবনসঙ্গীর সহায়তার অভাবে আপনি মন খারাপ করতে পারেন। শনি মন্ত্র জপ করা ভাল হবে। গ্রহণের পরে যেকোনও অভাবীকে দুধের প্যাকেট এবং সরিষার তেল দিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। কর্মক্ষেত্রে কোনও মহিলার সঙ্গে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। নেতিবাচকতা এড়াতে আপনার শনি মন্ত্র জপ করা উচিত। সরিষার তেল বা পাঁচটি সাদা মিষ্টি দান করা আপনার পক্ষে মঙ্গলজনক হবে।

মীন রাশি

মীন রাশি

আপনার সন্তানদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। গাড়ি এবং যাত্রা সম্পর্কিত কোনও বাধা আসতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি করা থেকে বিরত থাকুন। গ্রহণের সময় বৃহস্পতি মন্ত্র জপ করুন। গ্রহণের পরে ছোলার ডাল দান করা উপকারি হবে।

X
Desktop Bottom Promotion