Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chandra Grahan 2023: সাবধান! বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই ৪ রাশির জন্য শুভ নয়
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা হলেও, ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষীদের মতে, প্রতিটি গ্রহণ ১২ রাশির জাতকদের উপরে সরাসরি প্রভাব ফেলে। তবে সবার উপর এই প্রভাব সমান হয় না। কোনও রাশির জাতকরা গ্রহণের শুভ ফল লাভ করেন। আবার কারুর জীবনে গ্রহণের অশুভ প্রভাব পড়ে।
আগামী ৫ মে হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই এর সূতক কালও কার্যকর হবে না। তবে এর প্রভাব সব রাশির জাতকদের উপরেই পড়বে। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৪ রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই সময় তারা নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

মেষ রাশি
এই সময়ে মেষ রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। এই সময়ে মেষ রাশির জাতকরা অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তার প্রভাব আর্থিক অবস্থার উপর পড়বে। মন অস্থির থাকবে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি
চন্দ্রগ্রহণ বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে না। গ্রহণের সময় খুব সাবধানে থাকুন। বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পরিবারে ঝামেলা চলতে পারে।
কর্কট রাশি
চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কর্কট রাশির জাতকদের উপর পড়বে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। চাকরি ক্ষেত্রে অনেক ধরনের বাধা আসতে পারে। গ্রহণকালে মহাদেবের পূজা করলে উপকার পাওয়া যাবে।
সিংহ রাশি
এই রাশির জাতকদের উপরও গ্রহণের বিরূপ প্রভাব পড়বে। এই সময়ে কিছু জাতক খারাপ খবর পেতে পারেন। এই সময়ে পরিবারের দিকে খেয়াল রাখুন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা-চিন্তা করুন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া।



Click it and Unblock the Notifications