Chandra Grahan 2023 Rashifal: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, মেষ থেকে মীন সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে?

Chandra Grahan 2023 Rashifal in Bengali: আজ মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। প্রায় ১০ বছর পর কোজাগরী পূর্ণিমায় ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। এ ছাড়াও এবারের চন্দ্রগ্রহণে একাধিক শুভ সংযোগ দেখা দিচ্ছে। যা সমস্ত রাশির জীবনেই প্রভাব ফেলবে।

জ্যোতিষ মতে, মেষ রাশির জাতকদের ওপর এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব দেখা যাবে। তবে গ্রহণের প্রভাব আগামী তিন মাস ১২ রাশির জাতকদের উপর পড়বে। কিছু রাশির জন্য এই গ্রহণ শুভ হবে, আবার কোনও কোনও রাশির জীবনে নানা সমস্যা দেখা দেবে।

Chandra Grahan 2023 Rashifal

মেষ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটবে মেষ রাশিতেই। তাই গ্রহণের সময় মেষ রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে আপনার শত্রুরা সক্রিয় থাকবে। শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। সাবধানে গাড়ি চালান। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চোট লাগার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যায় পড়তে পারেন। তাই আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। চন্দ্রগ্রহণের পরবর্তী ১৫ দিন বিনিয়োগ বা লগ্নি এড়িয়ে চলুন। কারণ এই সময়কালে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনি কোনও বিষয় নিয়ে খুব চিন্তিত থাকতে পারেন।

মিথুন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

এই চন্দ্রগ্রহণ মিথুন রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। আর্থিক লাভ হবে। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। উচ্চ পদ পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতিও হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময়ের মধ্যে করা বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো লাভ হবে।

কর্কট রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

চন্দ্রগ্রহণ কর্কট রাশির জন্য শুভ হবে না। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কোনও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আপনার কথাবার্তা ঠিক রাখুন, অন্যথায় অনেকের সঙ্গেই আপনার সম্পর্কের অবনতি হতে পারে।

সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

সিংহ রাশির জাতকরা ভালো ফলাফল পাবেন না। এই সময় সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আপনার কিছু গোপন উদ্বেগও থাকতে পারে। এই রাশির ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।

কন্যা রাশির উপর চন্দ্রগ্রহণের প্রভাব

এই সময়ে আপনার শত্রুদের থেকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কিছু লাভও হতে পারে। তবে এই সময়ে মনের মতো লাভ পাওয়া একটু কঠিন। আপনার খরচও বাড়তে পারে।

তুলা রাশির উপর চন্দ্রগ্রহণের প্রভাব

তুলা রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে চন্দ্রগ্রহণের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। বৈবাহিক জীবনে সুখ থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময়ে আপনার সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। কোনও বিষয়ে পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং আপনার কথাবার্তাও ঠিক রাখুন।

বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

বৃশ্চিক রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। স্বাস্থ্য ভালো থাকবে না। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনি কোনও কিছু নিয়ে খুব চিন্তিত থাকতে পারেন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

ধনু রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

চন্দ্রগ্রহণের প্রভাবে ধনু রাশির জাতকদের খরচ বৃদ্ধি পাবে। আপনার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন। অন্যথায় আর্থিক পরিস্থিতি খুব খারাপ হতে পারে।

মকর রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

মকর রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ খুব শুভ হবে। বিগত কয়েকদিন ধরে অসমাপ্ত থাকা কাজগুলি এই সময় সম্পন্ন করতে পারেন। এই সময়ের মধ্যে আর্থিক লাভ হবে। আর্থিক লাভের জন্য যে কাজই করুন না কেন তাতেই সফল হবেন।

কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

বছরের শেষ চন্দ্রগ্রহণে কুম্ভ রাশির জাতকদের আর্থিক লাভ হবে। বিদেশী উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কোনও বিশেষ চুক্তি, যা কিছু সময়ের জন্য মুলতুবি ছিল, তা এই সময় ফাইনাল হতে পারে।

মীন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব

মীন রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব পড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই ভেবেচিন্তে ব্যয় করার চেষ্টা করুন। এ সময়ে অযথা দৌড়ঝাপ করতে হবে এই রাশির জাতকদের। আবার এ সময়ে কোনও যাত্রা করলে তার দ্বারা অনুকূল ফলাফলও লাভ করতে পারবেন না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, October 28, 2023, 17:42 [IST]
X
Desktop Bottom Promotion