Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lunar Eclipse 2023 Horoscope: আজ রাতেই ঘটবে চন্দ্রগ্রহণ, মেষ থেকে মীন সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে?
Lunar Eclipse 2023 Horoscope in Bengali: আজ, ৫ মে তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে ঘটতে চলছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে আজ রাত ৮টা ৪৪ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত ১টা ০১ মিনিটে, ৬ মে। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। ভারতে দেখা যাবে না, ফলে এর সূতক কালও মান্য হবে না।
জ্যোতিষ বলছে, চন্দ্রগ্রহণের প্রভাব মেষ থেকে মীন সমস্ত রাশির উপরই পড়বে। কয়েকটি রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ, আবার কিছু রাশিতে অশুভ প্রভাব দেখা যাবে। আসুন দেখে নেওয়া যাক, আপনার রাশিতে এই চন্দ্রগ্রহণ কী প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
চন্দ্রগ্রহণের সময় মেষ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। যার শুভ প্রভাব পড়বে এই জাতকদের উপর। এই সময়ে চাকুরিজীবীরা কর্মজীবনে অগ্রগতির সুযোগ পাবেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। এই সময় মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃষ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময়ের মধ্যে শুরু করা নতুন ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীরা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। তবে শত্রু পক্ষের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় পার্টনারশিপে কাজ না করাই ভালো। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না।
মিথুন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময় সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। আপনি আপনার আটকে থাকা কাজ সম্পন্ন করতে সফল হবেন। শ্বশুরবাড়ির সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠবে। এই সময়টি শিক্ষার্থীদের জন্য অনুকূল। শিক্ষকদের সহায়তায় সব সমস্যা দূর হবে।
কর্কট রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময়ে সরকারী প্রকল্প থেকে ভালো লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। যদি এই সময়ে কোনও নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাতে পিতা-মাতার সম্পূর্ণ সাপোর্ট পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিবাদে না জড়ানোই ভালো, অন্যথায় আপনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন।
সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতকদের জন্য শুভ হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি জমিজমার জন্য বিনিয়োগ করতে পারেন। পার্টনারশিপে কোনও কাজ করলে, তাতে ভালো লাভ হবে এবং আপনার সমস্ত পরিকল্পনাও পূরণ হবে। এই সময় পিতা-মাতার সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। তবে যাত্রার সময় আপনার জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন।
কন্যা রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
খরচ নিয়ন্ত্রণ করুন। এই সময়ের মধ্যে কারও সঙ্গে কোনও লেনদেন করবেন না, অন্যথায় অর্থ আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। এই সময়ে যে কোনও ধরনের অনৈতিক কাজ এবং নেতিবাচক ভাবনা-চিন্তা থেকে দূরে থাকুন।
তুলা রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
সন্তানদের উন্নতিতে আপনার মন খুব খুশি থাকবে। এই সময় বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে। কোনও সরকারি প্রকল্প থেকে ভালো লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ হঠাৎ করে সম্পন্ন হবে, যে কারণে স্বস্তি পাবেন।
বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
চাকুরিজীবীদের পদোন্নতি হবে। তবে শত্রুদের কারণে সমস্যাও হতে পারে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভাইদের সহযোগিতা পাবেন। এই সময় বন্ধুদের কাছে কোনও গোপন কথা শেয়ার করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনারই ক্ষতি হবে।
ধনু রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে। আয় বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। ঘরের পরিবেশও ভালো থাকবে। যারা বিদেশে থাকেন, এই সময়ের মধ্যে তারা বাড়িতে আসতে পারেন। ব্যবসায়ীরা কাজের সময় খুব সতর্ক থাকুন।
মকর রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল, তা এই সময়ের মধ্যে শেষ হবে। পিতার সাহায্যে সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। লভ লাইফ খুব ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি পরিবারের সঙ্গে আপনার সঙ্গীকে আলাপ করাতে পারেন।
কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
এই সময় রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। কোনও ধরনের আলোচনা বা বিতর্ক থেকে দূরে থাকাই ভালো। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
মীন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হতে পারে। নতুন গাড়ি বা জমি কেনার ইচ্ছা পূরণ হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications