Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রত্ন ধারণেই বদলাবে ভাগ্য! জানুন ২০২৪-এ আপনার রাশি অনুযায়ী কোন রত্ন সেরা
জীবনে সুখ, সৌভাগ্য আনতে রত্ন ধারণের রীতি বহু প্রাচীন। গ্রহ দোষ দূর করার জন্যও বিভিন্ন রত্ন ধারণ করে থাকেন অনেকে। রত্নপাথর নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে। তবে যে কেউ যে কোনও রত্ন ধারণ করতে পারে না। আপনার উপর কোন গ্রহের অশুভ প্রভাব রয়েছে তা গণনা করেই আপনার জন্য উপযুক্ত রত্ন কোনটি তা নির্ণয় করা যায়।
ভুল রত্ন পাথর ধারণ করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। সঠিক পদ্ধতি অনুসারে সঠিক রত্নপাথর গ্রহণ করা হলে তা ব্যক্তিকে গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা করে। জেনে নিন, ২০২৪ সালে কোন রাশির জন্য কোন রত্ন সঠিক হবে। তবে কোনও রত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষবিদের পরামর্শ নিয়ে নেবেন।

মেষ রাশি
এই বছরে মেষ রাশির জাতকরা কার্নেলিয়ান পরতে পারেন। বিশ্বাস করা হয়, এই রত্নপাথর ধারণ করলে এনার্জি ও সাহস বাড়ে। পাশাপাশি সাফল্যের শিখরে পোঁছাতেও সাহায্য করে।
বৃষ রাশি
২০২৪ সালে বৃষ রাশির জাতকদের পান্না ধারণ করা শুভ হবে। এই রত্ন ধারণ করলে জীবনে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর্থিক অবস্থার উন্নতি হয়।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা এ বছর সাইট্রিন পাথর ধারণ করুন। এর ফলে আপনার মধ্যে পজিটিভিটি ও সৃজনশীল ক্ষমতা বাড়বে। নিজের লক্ষ্যের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা মুনস্টোন পরতে পারেন। এর ফলে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের চুনি ধারণ করা শুভ হবে। বিশ্বাস করা হয়, এই রত্নপাথর পরলে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই সাফল্য আসে। পাশাপাশি নেতৃত্বের ক্ষমতাও বাড়ায়।
কন্যা রাশি
কন্যার জাতকরা এ বছর পেরিডোট পরতে পারেন। এর ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
তুলা রাশি
২০২৪-এ নীলা ধারণ করুন তুলা রাশির জাতকরা। এর ফলে মন শান্ত হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হবে। রিলেশনশিপে সম্প্রীতি ও স্বচ্ছতাও বজায় রাখে এই রত্ন।
বৃশ্চিক রাশি
এই বছর ব্ল্যাক ওনিক্স পরুন বৃশ্চিক রাশির জাতকরা। এই রত্নপাথর সুরক্ষা এবং শক্তি প্রদান করে। সমস্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করার সাহস যোগায়।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের টারকোয়েজ ধারণ করা শুভ হবে। বিশ্বাস করা হয়, এই রত্ন সাহস যোগায় এবং নতুন সুযোগ নিয়ে আসে।
মকর রাশি
মকর রাশির জাতকরা গার্নেট পরুন। এই রত্ন সাফল্য এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে।
কুম্ভ রাশি
এ বছর অ্যামেথিস্ট পরতে পারেন এই জাতকরা। এর প্রভাবে জীবনে সংকট কমবে ও ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। ক্রিয়েটিভিটিও বাড়ায় এই রত্ন।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য উপযুক্ত রত্ন হল অ্যাকোয়ামেরিন। এতে আপনি মানসিক শান্তি পাবেন এবং স্বাস্থ্যও ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications