Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গাড়ি কিনুন আপনার রাশি মিলিয়ে, থাকবে না বিপদের আশঙ্কা!
গাড়ি কেনার সময় আমরা নানান যান্ত্রিক ও প্রযুক্তি বিষয় বিচার করে দেখি। কোন রঙের গাড়ি কেনা হবে তাও ঠিক করে থাকি। অনেকেই গাড়ি কেনার আগে শুভক্ষণ দেখে নেন। জ্যোতিষশাস্ত্র মতে, কোন শুভক্ষণে গাড়ি কিনবেন তা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ হল গাড়ির রঙ নির্বাচন।
জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট রঙের গাড়ি ব্যবহারের উল্লেখ করা রয়েছে। চার চাকা হোক বা বাইক কিংবা স্কুটার - জ্যোতিষ মতে রাশি মিলিয়ে সেই রঙ অনুযায়ী গাড়ি কিনলে পথ দুর্ঘটনা বা কোনও বিপদের আশঙ্কা কমে যায়। জেনে নিন, আপনার রাশি অনুযায়ী কোন রঙের গাড়ি কিনবেন।

মেষ রাশি (Aries)
লাল, নীল, হলুদ এবং কমলা রঙের গাড়ি কেনা মেষ রাশির জন্য শুভ। গাড়িতে হনুমানের মূর্তি বা ছবি রাখতে পারেন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকরা গাড়ি কিনতে চাইলে সাদা বা সবুজ রঙের কিনুন। ভুলেও কালো গাড়ি কিনতে যাবেন না। গাড়িতে মহাদেবের ছবি বা মূর্তি রাখলে শুভ ফল পাবেন।
মিথুন রাশি (Gemini)
এই রাশির জাতকরা ক্রিম, সবুজ, ধূসর এবং লাল রঙের গাড়ি কিনতে পারেন। গাড়িতে বিঘ্নহর্তা গণেশের মূর্তি বা ছবি রাখুন।
কর্কট রাশি (Cancer)
লাল, সাদা বা হলুদ রঙের গাড়ি কর্কট রাশির জন্য উপযুক্ত। অশুভ শক্তি দূর করতে গাড়িতে বজরংবলীর মূর্তি বা ছবি রাখুন।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতক জাতিকারা ধূসর, সাদা, লাল, কমলা রঙের গাড়ি কিনতে পারেন। গাড়িতে গায়ত্রী মন্ত্র লেখা ছবি রাখতে পারেন। এতে সৌভাগ্য বৃদ্ধি হয়।
কন্যা রাশি (Virgo)
নীল বা সাদা রঙের গাড়ি কিনতে পারেন কন্যা রাশির জাতকরা। তবে সবুজ বা ধূসর রঙের গাড়িও কেনা যেতে পারে। গাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখলে উপকার পেতে পারেন।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতক জাতিকারা নীল, কালো রঙের গাড়ি কিনুন। সবুজ গাড়িও কিনতে পারেন। গাড়িতে স্বস্তিক চিহ্ন রাখা শুভ।
বৃশ্চিক রাশি (Scorpio)
লাল, কমলা, হলুদ এবং সাদা রঙের গাড়ি বৃশ্চিক রাশির জন্য উপযুক্ত। গাড়িতে শিবের ছবি রাখতে পারেন।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকদের হলুদ, রুপোলি রঙের গাড়ি কেনা শুভ। কমলা এবং ব্রোঞ্জ রঙেরও কিনতে পারেন। গাড়িতে বজরংবলীর মূর্তি বা ছবি রাখতে ভুলবেন না।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জন্য সাদা, ধূসর, সবুজ এবং হলুদ রং উপযুক্ত। গাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখতে পারেন।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জাতকদের ধূসর, সাদা এবং নীল রঙের গাড়ি কেনা উচিত। গাড়িতে হনুমানজির ছবি রাখলে সুফল পাবেন।
মীন রাশি (Pisces)
সাদা, সোনালি, লাল, কমলা এবং ব্রোঞ্জ রঙের গাড়ি কিনুন মীন রাশির জাতকরা। গাড়িতে বজরংবলীর ছবি বা মূর্তি রাখুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications