Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saptahik Rashifal: এই সপ্তাহে সূর্যের মতো উজ্জ্বল হবে ৩ রাশির ভাগ্য! কাদের সংকট বাড়বে?
মে মাসের এই সপ্তাহে কিছু রাশি চাকরি, ব্যবসা এবং আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। আবার কিছু রাশির জাতকদের জীবনে টানাপোড়েন চলবে। বিভিন্ন যোগের প্রভাব এই সপ্তাহে ১২ রাশির জাতকদের উপরই শুভ অশুভ প্রভাব বিস্তার করবে।
আসুন দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ পাবেন এবং কোন কোন রাশিকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে।

ভাগ্যবান রাশি
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। সব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। ব্যবসায়ীরা অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন। নতুন ব্যবসায়ের প্রস্তাবও পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়বে। অফিসে আপনার অবস্থানও মজবুত হতে পারে। এই সময়ে পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা রাশি
ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের ইচ্ছা পূরণ হবে। বন্ধুদের সঙ্গে সময়টি ভাল কাটবে। বাইরে বেড়াতেও যেতে পারেন। এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ে ঠিক হতে পারে।
মীন রাশি
এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। সপ্তাহের শেষে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে। সামনে এগিয়ে যাওয়ার ভাল সুযোগ আসতে পারে। এই সময়ে কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
আনলাকি রাশি
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের এই সপ্তাহটি ভাল কাটবে না। এই সময়ে কিছু ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। অনেক প্রচেষ্টা সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস কমবে। মন খুব অস্থির থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আলসেমির কারণে আপনার কিছু কাজ আটকে যেতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
সিংহ রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। এই সময়ে বাড়িতে ঝগড়া হতে পারে। মানসিক চাপ বাড়বে, যে কারণে আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তারা হতাশ হবেন। চাকুরিজীবীরা তাড়াহুড়ো করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। আপনি প্রতারিত হতে পারেন।
ধনু রাশি
এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অর্থের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। কোর্ট-কাছারির ঝামেলা আরও বাড়বে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications