Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হস্তরেখা বিদ্যা : হাতের রেখাই বলে দেবে আপনার লভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে
বিবাহ এবং প্রেম, মানুষের জীবনে এই দুই-এরই গুরুত্ব অপরিসীম। এই দুটি বিষয় নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কোন বয়সে বিয়ে হবে? বিবাহের পরের জীবনটা কেমন হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রায় সবাই আগ্রহী থাকে। আর এই সমস্ত উত্তর আপনাকে আপনার হাতের রেখাই বলে দিতে পারে!

জ্যোতিষশাস্ত্র মতে, হাতের রেখা খুবই গুরুত্বপূর্ণ। হাতের রেখা দেখেই বলে দেওয়া সম্ভব একজনের ভুত-ভবিষ্যৎ! তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার হাতের রেখা দেখে বিয়ে সংক্রান্ত সব প্রশ্নের উত্তর জানতে পারবেন।

ম্যারেজ লাইন কোথায় থাকে?
আমাদের হাতের কনিষ্ঠ আঙুলের নীচের দিকে আড়াআড়িভাবে থাকে বিবাহ রেখা। এই রেখার অবস্থান দেখেই পাওয়া যায় বিয়ে সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর।

হার্ট লাইন
এই লাইনটি আমাদের হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা। মানুষের চরিত্র, ব্যক্তিত্ব এবং আচরণ বর্ণনা করার পাশাপাশি এই লাইনটি কোনও ব্যক্তির প্রেম জীবন সম্পর্কেও অনেক কিছু জানায়, কারণ হৃদয় হল সেই জায়গা যেখান থেকে প্রেমের শুরু হয়।
হার্ট লাইন বা হৃদয় রেখা কনিষ্ঠার ঠিক নীচ থেকে কিছুটা উপরের দিকে বেঁকে তর্জনীর দিকে যায়।

বিবাহ এবং প্রেম সম্পর্কে হাতের রেখা কী বলছে
আসুন জেনে নেওয়া যাক আপনার বিবাহ এবং প্রেম সম্পর্কে আপনার হাতের রেখা কী বলছে -
১) যদি বিবাহের রেখা এবং হৃদয় রেখা উভয়ই একে অপরের থেকে দূরে থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার বিবাহ দেরিতে হবে! আর বিবাহ রেখা আর হৃদয় রেখার মধ্যে দূরত্ব যত কম, তত অল্প বয়সে বিয়ের সম্ভাবনা।
২) বিবাহের লাইনের শুরুতে যদি দুটি শাখা থাকে তবে এটি একটি অশুভ ইঙ্গিত দেয়। এটি আরও নির্দেশ করে যে, আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে। আপনার বিবাহ বিচ্ছেদও হতে পারে।
৩) যদি বিবাহের লাইনের কাছে ত্রিশূলের চিহ্ন থাকে, তবে এটি খুব শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল, আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী পাবেন এবং আপনার বিবাহিত জীবনও সুখের হবে।
৪) কোনও মহিলার হাতে যদি বিবাহ রেখার শুরুতেই ব-দ্বীপের মতো চিহ্ন থাকে, তাহলে সুষ্ঠুভাবে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। এরা প্রেমে প্রতারিত হতে পারে।
৫) কোনও ব্যক্তির হাতে দু'টি বিবাহ রেখা স্পষ্টভাবে এবং পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে থাকলে, সেটাও বিবাহ বিচ্ছেদের লক্ষণ হতে পারে। আর যদি বিচ্ছেদ না হয় তবে অন্য কোনও কারণে এদের দু'বার বিয়ে হতে পারে।
৬) দু'টি সমান্তরাল বিবাহ রেখা প্রায় গায়ে গায়ে লেগে থাকলে, বিবাহের আগেও সম্পর্ক তৈরি হয় এবং বিবাহের পরেও এরা পরকীয়ায় জড়াতে পারেন।
৭) ম্যারেজ লাইন বাঁক নিয়ে হৃদয় রেখায় মিশলে লাভ ম্যারেজের সম্ভাবনা বেশি থাকে। তবে ব্রেকআপের আশঙ্কাও আছে।
৮) একের বেশি বিবাহ রেখা থাকলে, একাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।
৯) আপনার বিবাহিত জীবন তখনই সুখের হবে, যখন হাতের ম্যারেজ লাইন সোজা হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু সেই লাইনে যদি মাঝে মাঝে ভেঙে ভেঙে যায় তাহলে সেই সম্পর্কে সমস্যা দেখা দেয়, তবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়।



Click it and Unblock the Notifications