Love Horoscope 2023: নতুন বছরে কারা পাবেন বিয়ের প্রস্তাব? মন ভাঙবে কাদের? দেখুন রাশিফল

Love and Relationship Horoscope 2023 in Bengali: নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে আপনার বিবাহিত এবং প্রেম জীবন কেমন কাটবে? যদি জানতে আগ্রহী হন, তবে আপনার বার্ষিক রাশিফল দেখুন। এখানে আপনি আপনার সারা বছরের বৈবাহিক এবং প্রেম জীবন সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন।

Love and Relationship Horoscope 2023

আসুন দেখে নেওয়া যাক, আগামী বছর প্রেম ও সম্পর্কের দিক দিয়ে কোন রাশির কেমন কাটতে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

প্রেম-সম্পর্কের দিক থেকে মেষ রাশির জাতকদের নতুন বছর খুবই ভাল কাটতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আপনারা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। এর ফলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। সন্তানের বিষয়ে ভাল খবর মিলবে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের এই বছরটি বেশ ভাল কাটবে। একে-অপরের সঙ্গ খুব ভাল করে উপভোগ করবেন। প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত এগিয়ে যেতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

যারা রিলেশনশিপে আছেন, তারা তাদের সঙ্গীকে নিয়ে একাধিক স্বপ্ন দেখতে পারেন। নানা ভাল ভাল পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে। কাউকে দীর্ঘদিন ধরে পছন্দ করে থাকলে, বছরের প্রথমেই তাকে মনের কথাটা বলে দিন। আপনি ইতিবাচক উত্তর পেতে পারেন। বছরের প্রথম দিকেই তা বিয়ে পর্যন্ত গড়াতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

প্রেম-সম্পর্কের দিক থেকে বছরের শুরুটা খুব একটা ভালো কাটবে না। বেশ কিছু টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া-ঝামেলা হতে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই যতটা সম্ভব মতভেদ, ঝগড়া এড়িয়ে চলুন।

কর্কট রাশি

কর্কট রাশি

বছরের শুরুটা বেশ ভাল হতে চলেছে। এই সময় আপনি আপনার জীবন নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন। বিয়ের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করবেন। কিন্তু এই বিষয়টিতে আপনাকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। কারণ, তাড়াহুড়ো করলে তা শেষ পর্যন্ত সফল হয় না। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া না করাই ভালো।

সিংহ রাশি

সিংহ রাশি

বছরের শুরু থেকেই প্রেম-সম্পর্কের দিক ভাল কাটবে। বছরের মাঝামাঝি সময়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারেন। বছরের শেষ তিনটি মাস প্রেমের সম্পর্ক খুবই ভাল কাটবে। সঙ্গীর ব্যবহারে আপনার মনে হবে যে, আপনি নিজের জন্য একেবারে সঠিক ব্যক্তি পছন্দ করেছেন। সব দিক থেকেই আপনি খুশি থাকবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

২০২৩ সাল প্রেমের সম্পর্কের দিক থেকে খুব একটা ভালো যাবে না। বছরের প্রথম কিছু মাস সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। তবে সেই সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বছরের মাঝামাঝি সময়টা তুলনামূলক ভাবে অনেকটাই ভাল কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। এই বছরে বিয়ের যোগও রয়েছে। আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, তাহলে মার্চ থেকে মে মাসের মধ্যে তাকে আপনার মনের কথা বলে দিন। আপনি ইতিবাচক উত্তর পেতে পারেন। বছরের শেষ দু'টি মাস খুব ভাল যাবে।

তুলা রাশি

তুলা রাশি

বছরের শুরুর দিকে আপনি আপনার ভালোবাসার মানুষকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করাতে পারেন। সেই কারণেই পরিবারে নানা সমস্যা হতে পারে। এই সময়েই আপনি আপনার সঙ্গীর সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতে পারেন। তবে আপনার বিয়ে হওয়া নিয়ে সমস্যা থাকবে। তবে বছরের শেষ তিনটি মাস খুবই ভাল কাটতে চলেছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যারা প্রেমের সম্পর্কে আছেন, তারা ভালো খবর পেতে পারেন। বিয়ের যোগও রয়েছে। বছরের শুরুর দিকে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। সেই বিষয়ে সতর্ক থাকুন। আপনার সম্পর্কের মধ্যে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। নাহলে সঙ্গীর সঙ্গে টানাপোড়েন বাড়বে।

ধনু রাশি

ধনু রাশি

নতুন বছরের মাঝামাঝি এবং শেষ সময় বেশ ভাল কাটবে। এই সময়ে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। একে অপরকে্ ভাল করে বুঝতে পারবেন। তবে কোনও কোনও ক্ষেত্রে সম্পর্কে সমস্যাও হতে পারে। সঙ্গীকে কোনও কথা দিয়ে ফেললে, সেটা রাখার চেষ্টা করুন। নইলে সম্পর্কে সমস্যা হতে পারে। এপ্রিলের পর থেকেই সম্পর্কে উন্নতি হবে। সব সমস্যা ধীর ধীরে কেটে যেতে থাকবে।

মকর রাশি

মকর রাশি

বছরের শুরুর দিকে বেশ কিছু টানাপড়েন হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। এপ্রিল মাস থেকে পরিস্থিতির উন্নতি হবে। আপনার সঙ্গে আপনার সঙ্গীর ভুল বোঝাবুঝি কেটে যাবে। বছরের শেষ কয়েকটি মাসে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার সঙ্গীকে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

যারা রিলেশনশিপে রয়েছেন, তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। এই বছর বিয়ের প্রস্তাব পেতে পারেন। ফেব্রুয়ারি-মার্চের দিকে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময়ে যদি আপনি ঠিক মতো নজর না দেন, তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্চের পর থেকে ফের মসৃণ হতে পারে সম্পর্ক।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের আগামী বছর খুব ভাল কাটতে পারে। নতুন বছরের মাঝামাঝি সময়ে কোনও সমস্যা হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে বছরের শেষ দিকটা ভালই কাটবে। সঙ্গীর সঙ্গে খুব ভালভাবে সময় কাটাবেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion