Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে দান করুন এই ৬ জিনিস, মুক্তি মিলবে শনি ও রাহু দোষ থেকে!
চলতি বছর ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। এ দিন গঙ্গা স্নান করে সূর্য দেবের পূজা করার রীতি রয়েছে। বাঙালীর ঘরে ঘরে এ দিন নানা স্বাদের পিঠে-পুলি তৈরি হয়।

মকর সংক্রান্তির দিনে দান করলে পুণ্য লাভ হয়। অনেক দোষ-ত্রুটি থেকেও মুক্তি মেলে। জেনে নিন, জীবনের সকল ঝুট-ঝামেলা থেকে মুক্তি পেতে সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করবেন।

বিউলির ডাল
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বিউলির ডাল শনি দেবের সঙ্গে সম্পর্ক যুক্ত। তাই, শনি দোষ থেকে মুক্তি পেতে পৌষ পার্বণের দিন বিউলির ডালের খিচুড়ি তৈরি করে দান করুন।

তিল দান
মকর সংক্রান্তির দিন অবশ্যই তিল দান করুন। বিশ্বাস করা হয়, তিল দান করলেও শনি দোষ থেকে মুক্তি মেলে। বিশেষ করে, কালো তিল ও তিলের তৈরি বস্তু দান করলে পুণ্য লাভ করা যায়।

কম্বল
শাস্ত্র মতে, মকর সংক্রান্তির দিন কম্বল দান করাও অত্যন্ত ফলদায়ক। এই দিনে কম্বল দান করলে রাহু দোষ দূর হয় বলে বিশ্বাস।

নুন
এ দিন নুন দান করার প্রথাও প্রচলিত আছে। শাস্ত্র মতে, পৌষ সংক্রান্তির দিন নুন দান করলে অশুভ শক্তির বিনাশ হয়। খারাপ সময় কেটে যায়।

দেশি ঘি
মকর সংক্রান্তির দিনে দেশি ঘি ও এর তৈরি মিষ্টি দান করা খুব শুভ। শাস্ত্র মতে, ঘি বৃহস্পতি ও সূর্যের সঙ্গে সম্পর্ক যুক্ত। ঘি দান করলে মান-সম্মান, খ্যাতি লাভ হয়।

গুড়
মকর সংক্রান্তির দিনে গুড় দান করা শুভ। জ্যোতিষ অনুসারে, গুড় বৃহস্পতির সঙ্গে সম্পর্ক যুক্ত। এ দিন গুড় দান করলে শনি, বৃহস্পতি ও সূর্য প্রসন্ন হন।



Click it and Unblock the Notifications