Libra Horoscope 2023 : ২০২৩ সাল কেমন কাটবে তুলা রাশির? দেখে নিন

তুলা রাশির জাতক জাতিকারা দক্ষ রাজনীতিবিদ, বিচারশীল এবং চতুর হন। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষ সতর্ক থাকেন এরা। কর্মক্ষেত্রে এদের উন্নতি হয়। এদের স্বভাবে মাধুর্য থাকে, যে কারণে এরা সকলের কাছেই খুব প্রিয়।

Libra Horoscope 2023

চলুন জেনে নেওয়া যাক, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে তুলা রাশির ভাগ্যে কী আছে? কী ঘটবে তাদের জীবনে? ক্যারিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তারা কেমন ফলাফল পাবেন?

পারিবারিক জীবন

পারিবারিক জীবন

এই বছর আপনার পরিবারে অনেক সঙ্কট আসবে, কিন্তু সবাই মিলে একসঙ্গে সব ঝামেলা মোকাবেলা করবেন। এর ফলে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। নব বিবাহিতদের ঘরে ছোটো অতিথি আসতে পারে। বাড়ির পুরানো কিছু সম্পত্তি নিয়ে আলোচনা হবে এবং তা বিক্রির সিদ্ধান্তও নেওয়া হতে পারে। কোনও কিছুর অভাব হবে না। বছরের মাঝামাঝি সময়ে আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন এবং তাকে শুধুমাত্র বাড়ির তৈরি খাবার খাওয়ান।

ব্যবসা এবং চাকরি

ব্যবসা এবং চাকরি

ব্যবসায়ীদের নতুন বছর মোটামুটি কাটবে। ব্যবসা ধীর গতিতে চলবে। ব্যবসার সব নথি খুব সাবধানে রাখুন। সরকারি কাজ সঠিকভাবে সম্পাদন করুন। ট্যাক্স ফাঁকি বা জাল কাগজ থেকে খুব সাবধান। বছরের মাঝামাঝি সময় থেকে ভাগ্যের সঙ্গ পাবেন। যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পরিবর্তন আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা এই সময়ের মধ্যে চাকরি পেতে পারেন। সরকারী চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে আরও ভাল জায়গায় বদলি হতে পারেন।

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষার্থীদের এই বছরটি ভাল কাটবে না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় বিশেষ মনোযোগ দিন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পড়াশোনা করতে হবে। তারা ভালো ফল পাবেন। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা ভাল ফল পেতে পারেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে সাফল্য আসতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে একটু সতর্ক থাকতে হবে।

ক্যারিয়ারে অনেক পরিবর্তন আসবে। চাকরিতে পরিবর্তন হবে। ডিসেম্বর মাসে আপনার ক্যারিয়ারে অনেক উত্থান-পতন আসতে পারে। আপনার দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিলেই আপনি এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন।

প্রেম জীবন

প্রেম জীবন

বছরের শুরুটা লভ লাইফ খুব ভাল কাটবে। একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে। বিবাহিত জীবনেও সুখ, শান্তি থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। অবিবাহিতরা বছরের শেষ নাগাদ গাঁটছড়া বাঁধবেন।

স্বাস্থ্য

স্বাস্থ্য

এই বছর আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার পুরানো রোগ আবার বাড়বে। এপ্রিল মাসের পরে স্বাস্থ্য আরও খারাপ হবে। পেট বা মুখের কোনও রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, December 6, 2022, 12:16 [IST]
X
Desktop Bottom Promotion