Libra Horoscope 2022 : স্বাস্থ্য ভালো থাকবে না, ২০২২ সাল কেমন কাটবে তুলা রাশির? জেনে নিন

তুলা রাশির জাতকরা নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকেন। দক্ষ রাজনীতিবিদ, বিচারশীল এবং চতুর হন এরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। কর্মক্ষেত্রে উন্নতি হয় এদের। কথাবার্তা ও স্বভাবে মাধুর্য থাকার কারণে এরা মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন।

Libra Horoscope 2022

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সাল তুলা রাশির জাতকদের কেমন কাটতে চলেছে। কেরিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

কেরিয়ার

কেরিয়ার

এই বছরে কেরিয়ারে অনুকূল ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্স করতে পারেন। বছরের শুরুতে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ লাভ করবেন। চাকুরিজীবীরা পদোন্নতির পাশাপাশি অতিরিক্ত দায়িত্বও পেতে পারেন। বছরের প্রথম কয়েক মাসে আপনার পদোন্নতি হতে পারে। বছরের দ্বিতীয়ার্ধ ক্যারিয়ারের দিক থেকে বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মী এবং উর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা ভালোভাবে চিন্তা করার পরে সিদ্ধান্ত নিন। ব্যবসা ক্ষেত্রে এই বছরটি গত বছরের তুলনায় অনেক ভালো কাটবে।

পারিবারিক জীবন

পারিবারিক জীবন

বছরের শুরুতে পারিবারিক জীবন খুব একটা ভালো কাটবে না। এই সময়ে আপনাকে কোনও কারণে আপনার বাড়ি থেকে দূরে যেতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে পরিবারের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দিতে পারে। যার কারণে পরিবারে ঝামেলা হতে পারে। তবে বছরের দ্বিতীয়ার্ধ ভালো কাটবে। আপনার পরিবার এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

অর্থনৈতিক অবস্থা

অর্থনৈতিক অবস্থা

বছরের শুরুতে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থ লাভ হতে পারে। সেই সাথে কিছু খরচও সম্ভব। সেপ্টেম্বর মাসে আপনাকে প্রচুর খরচ করতে হবে। তাই আপনাকে অর্থ সঞ্চয় এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনি আর্থিক সংকটে পড়তে পারেন।

পরীক্ষা-প্রতিযোগিতা

পরীক্ষা-প্রতিযোগিতা

এই সময়ে আপনি পড়াশোনায় মনোযোগী হবেন, যার কারণে ভালো পারফর্ম করে আপনার শিক্ষকদের মন জয় করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে।

স্বাস্থ্য

স্বাস্থ্য

স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, অন্যথায় কোনও রোগে আক্রান্ত হতে পারেন। হজম সংক্রান্ত সমস্যা এবং ভাইরাল সংক্রমণের কারণে আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। যদিও এই সমস্যা বেশিদিন স্থায়ী হবে না। আপনাকে ব্যায়াম করা, শরীরের ফিটনেস ও ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপায়

বছরের শুরুতে দেবী দুর্গার আরাধনা করুন। প্রতি শুক্রবার মা গরুকে আটার লেচি ও পিঁপড়েকে আটা খাওয়ান। আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন।

Story first published: Wednesday, December 29, 2021, 17:00 [IST]
X
Desktop Bottom Promotion