Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Leo Horoscope 2022 : স্বাস্থ্য ভালো থাকবে না, কর্মক্ষেত্রে ভালো ফল মিলবে, দেখুন ২০২২ সাল সিংহ রাশির কেমন কাটবে
সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব এদের রাশিচক্রের প্রতীক সিংহের মতোই হয়। এই কারণেই ভিড়ের মধ্যেও এদের সহজেই চেনা যায়। কারও সামনে মাথা নোয়াতে ভালোবাসেন না এই জাতকরা। উৎসাহী, নির্ভীক, রাগী, সাহসী ও স্বতন্ত্র স্বভাবের হন সিংহ জাতকরা। ছোটো থেকেই এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সাল সিংহ রাশির জাতকদের কেমন কাটতে চলেছে। কেরিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

কেরিয়ার
ক্যারিয়ারের দিক থেকে এই বছরটি মোটামুটি কাটবে। বছরের শুরুটা খুব ভালো যাবে। এই সময়ে আপনি আপনার কাজের প্রতি আরও মনোযোগী হবেন। মে মাসের পরে আপনি কাজ সম্পর্কিত যাত্রা করতে পারেন। আপনি আপনার কাজ এবং পেশায় প্রচুর উন্নতি করবেন। আপনি যদি পার্টনারশিপে কোনও কাজে জড়িত থাকেন, তবে আয়ের নতুন উৎস পেতে পারেন। কাঙ্খিত লাভ হবে। ব্যবসায় সন্তুষ্ট থাকবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন। বছরের দ্বিতীয়ার্ধে প্রতিকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার শত্রুরা বাধা সৃষ্টি করতে পারে, তবে ষষ্ঠ স্থানে শনির ইতিবাচক প্রভাবের কারণে কাজ এবং পেশায় এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

পরিবার
পরিবারে সামঞ্জস্য বজায় থাকবে, তবে কখনও কখনও সমস্যা দেখা দিতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিতে হবে। বিবাহিত জাতকরা দ্বিতীয় সন্তানের সুখ লাভ করবেন। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কারণ তাঁরা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে।

অর্থনৈতিক অবস্থা
এই বছরে আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পাবেন। তবে এই বছর আপনার বেশি ব্যয় হওয়ার কারণে, আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব পড়বে। আয় বৃদ্ধিতে বেশি মনোযোগ দিন, অন্যথায় পরে সমস্যা হতে পারে। জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার কাছে টাকার ভালো উৎস থাকবে এবং আপনি ভাল অর্থ উপার্জন করতে সফল হবেন। এপ্রিলের পরের সময়টি খুব শুভ হতে চলেছে।

পরীক্ষা-প্রতিযোগিতা
পড়াশোনার ক্ষেত্রে এবছর মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে পড়াশোনায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এপ্রিলের পরের সময়টি তাদের জন্য অনুকূল হবে। উচ্চশিক্ষার ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা পছন্দমতো প্রতিষ্ঠানে ভরতি হতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সুখবর পেতে পারেন।

স্বাস্থ্য
এই বছর সিংহ রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই তাদের স্বাস্থ্য সম্পর্কে আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। এই সময়ে আপনি হাত, পেট এবং কিডনির রোগে ভুগতে পারেন। বায়ু রোগ ও গাঁটে ব্যথা থেকে সাবধানে থাকুন। নিয়মিত যোগ ব্যায়াম করুন, চিকিৎসকের পরামর্শ নিন।
উপায়
নিয়মিত সূর্য দেবকে জল নিবেদন করুন। রবিবার সূর্য দেবতার বিশেষ পূজা করুন। হনুমান চালিসা পাঠ করুন এবং গুড় দান করুন। গরীব মানুষদের সাহায্য করুন। বাবার সেবা করলে সূর্য শুভ ফলাফল প্রদান করবে।



Click it and Unblock the Notifications