Lunar eclipse 2022 : চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে এই ৫ রাশির উপর, সব কাজে বাধা-বিপত্তির আশঙ্কা!

কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ ৮ নভেম্বর ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের কিছু অংশে দেখা যাবে, তাই এর সূতক কালও এখানে মানা হবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, গ্রহণ একটি ভৌগলিক ঘটনা। তবে জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণের ঘটনাকে অশুভ মনে করা হয়।

LAST chandra grahan of 2022 on November 8

যে কোনও গ্রহণই সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। কিছু রাশির উপর এই গ্রহণের শুভ প্রভাব পড়বে, আবার কয়েকটি রাশির উপর অশুভ প্রভাব দেখা দেবে। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর চন্দ্রগ্রহণের কুপ্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। এই সময়ে মেষ রাশির জাতকদের কোথাও টাকা বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বিপদে পড়বেন। মানসিকভাবে ভাল থাকবেন না। এই সময় বড় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব পড়বে। আর্থিক পরিস্থিতির দিকে খেয়াল রাখুন। এই গ্রহণের প্রভাবে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অনিদ্রা ও দুশ্চিন্তায় ঘিরে থাকবেন। আপনার কাজে বাধা আসতে পারে। এই সময় কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব পড়বে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। চাকুরিজীবীদের জন্য সময়টি কঠিন হবে। কাজের চাপ আপনার ওপর বেশি থাকবে। এই সময় আপনার খরচ অনেক বেড়ে যাবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। খুব সাবধানে গাড়ি চালান।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময়ে কর্মক্ষেত্র এবং পরিবার উভয় ক্ষেত্রেই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর্থিক বিষয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বেন। ব্যবসায়ীরাও চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় ভাল থাকবে না। আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের জীবনেও নানা সমস্যা দেখা দেবে। ক্যারিয়ার নিয়ে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অর্থের অভাবে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

X
Desktop Bottom Promotion