Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lal Kitab Yearly Horoscope 2023: নতুন বছরে কী ঘটতে চলেছে আপনার জীবনে? দেখুন লাল কিতাব কী বলছে
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম গ্রন্থ লাল কিতাব। যেখানে জীবন ধারণের সঠিক কিছু উপায়ের কথা বলা হয়েছে। জীবনের নানা ঝুট-ঝামেলা থেকে মুক্তি পাওয়া এবং সাফল্য অর্জনের জন্য বিভিন্ন উপায়ও রয়েছে এই লাল বইতে। এগুলি মেনে চললে আমরা খুব সহজেই গ্রহ দোষ থেকেও মুক্তি পেতে পারি।

লাল কিতাব থেকে জেনে নিন, ২০২৩ সালে আপনার ক্যারিয়ার, পারিবারিক, চাকরি, ব্যবসা এবং আর্থিক দিক কেমন কাটতে চলেছে -

মেষ রাশি
লাল কিতাবের মতে, মেষ রাশির জাতকদের ২০২৩ সাল ভালো কাটতে চলেছে। যারা চাকরি খুঁজছেন, তারা এই বছর নতুন খবর পেতে পারেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় লাভের জন্য আরও পরিশ্রমের প্রয়োজন। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। নতুন বছরে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের এই বছর মোটামুটি কাটবে। আপনার খরচ নিয়ন্ত্রণে আসবে। প্রপার্টি বা গাড়ি কিনতে পারেন। আপনার অনেক আটকে থাকা কাজ এ বছর শেষ হবে। যারা চাকরি খুঁজছেন, তারা ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। অতিরিক্ত কাজের এবং পারিবারিক বিষয়গুলির কারণে আপনার মানসিক চাপ বেশি হতে পারে। আর্থিক দিক দিয়ে নতুন বছর মোটামুটি কাটবে।

মিথুন রাশি
লাল কিতাবের মতে ২০২৩ সাল মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো কাটতে চলেছে। পরিবার হোক বা কর্মক্ষেত্র, আপনি আপনার সব দায়িত্ব ভালোভাবে পালন করবেন। সমাজে আপনার ভাবমূর্তি ভালো থাকবে। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। সরকারি খাতেও লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতকরা শ্বশুরবাড়ির কাছ থেকে সাপোর্ট পাবেন এবং জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। বছরের শুরুতে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশি জাতক জাতিকাদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে আপনি সাহসের সাথে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হবেন, যে কারণে আপনি সাফল্য পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ভাল সুযোগ আসবে। ব্যবসায় প্রসার ঘটবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন সকালে হাঁটা, যোগব্যায়াম এবং মেডিটেশন করুন। আটকে থাকা অর্থ পেতে সমস্যা হতে পারে।

সিংহ রাশি
চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। কিছু বিশেষ ব্যক্তির সঙ্গে আপনার পরিচিতি বাড়বে, যে কারণে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ মিলবে। বিবাহিত জীবনে চলমান ঝামেলা হ্রাস পাবে এবং জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি
নতুন বছরে কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্যারিয়ারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যারা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, বছরের শুরুতে তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় ভালো উন্নতি হবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে মিলে ধর্মীয় কাজে যুক্ত হবেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে এবং আপনি মানসিক শান্তি পাবেন।

তুলা রাশি
বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে না। কিছু না কিছু নিয়ে সংঘর্ষ চলতেই থাকবে। আর্থিক অবস্থাকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করুন। অযথা খরচের উপরও নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্যের যত্ন নিন। লভ লাইফ ভালো কাটবে।

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন। এই রাশির ব্যবসায়ীদের নতুন বছরে একটু সাবধানে কাজ করতে হবে। কোনও পরিকল্পনা বাস্তবায়নের আগে লাভ-ক্ষতি ভালো করে দেখে নিন। বিবাহিত জীবনে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি
২০২৩ সালে ধনু রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবে। ক্যারিয়ারে আপনার অবস্থান শক্তিশালী হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করুন। চাকুরিজীবীদের এই বছরটি ভালো কাটবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীরা কিছু ভালো অর্ডার পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পরিবারের সঙ্গেও আপনার সম্পর্ক ভাল থাকবে। বাইরের খাবার বেশি খাবেন না, অন্যথায় হজমের সমস্যা হতে পারে। নতুন বছরে আপনি আপনার আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন।

মকর রাশি
লাল কিতাবের মতে, মকর রাশির জাতকরা নতুন বছরে অনেক ক্ষেত্রেই ভাল ফলাফল পাবেন। ক্যারিয়ারে দারুণ সাফল্য আসবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে কাজ করতে ইচ্ছুক, তারা সুসংবাদ পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অনেক পরিকল্পনা করবেন। বিবাহিত জীবন ভালই কাটবে। আর্থিক ক্ষেত্রে ওঠা-নামা থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের নতুন বছরে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। ক্যারিয়ারে কোনও কারণে সমস্যা হতে পারে। চাকুরিজীবীরা সহকর্মীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন। নতুন বছরে ব্যবসায়ীদের ভালো লাভ হবে। তারা যে কোনও সরকারি খাতে ভাল মুনাফা পাবেন। স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন তারা একটি সুশৃঙ্খল রুটিন মেনে চলবেন, অন্যথায় কোনও রোগের কবলে পড়তে পারেন।

মীন রাশি
লভ লাইফ দারুণ কাটবে। কর্মজীবনেও ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবে। এই রাশির বিবাহিতরা জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications