Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের দিন করুন লাল কিতাবের এই সব উপায়, দূর হবে সব দুঃখ-কষ্ট!

জ্যোতিষশাস্ত্রে চন্দ্র বা সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় এবং এর নেতিবাচক প্রভাব সমস্ত জাতকের উপর পড়ে। লাল কিতাবে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচা যায় এবং কোষ্ঠীতে থাকা গ্রহ দোষও দূর হয়।

গ্রহণ দোষ দূর করার উপায়
লাল কিতাব অনুসারে, চন্দ্রগ্রহণের পর প্রথম সোমবার ব্রত রেখে মহাদেবের পূজা করুন। কেশরের ক্ষীর তৈরি করে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। পূজার পরে বাড়ির মেয়েদের খাওয়ান। এর পর সাদা বস্ত্র ও চাল দান করুন। এই উপায়ে গ্রহণ দোষ দূর হয় এবং কোষ্ঠীতে চন্দ্রের অবস্থানও মজবুত হয়।

Lal Kitab Remedies

দুঃখ-কষ্ট দূর করার উপায়
চন্দ্রগ্রহণের দিন একটি পরিষ্কার পাত্রে করে জল বা দুধ নিয়ে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। তার পরের দিন অর্থাৎ শনিবার সকালে বাবলা গাছের গোড়ায় ঢেলে দিন। এতে করে কোষ্ঠীতে থাকা গ্রহণ যোগ দূর হবে এবং সব কাজ খুব সহজেই সম্পন্ন হবে। জীবনে সাফল্য আসবে।

লাল কিতাবের এই প্রতিকারে সব কাজ সম্পন্ন হবে
লাল কিতাব অনুসারে, চন্দ্রগ্রহণের দিন জলভরা নারকেল নিন এবং আপনার মাথার উপর দিয়ে ২১ বার ঘুরিয়ে নিন। তারপর নদী বা পুকুরে ভাসিয়ে দিন। এই উপায়ে নেতিবাচক শক্তি আপনার থেকে দূরে থাকবে এবং জীবনের সব সমস্যা দূর হবে। এর পাশাপাশি, জন্মছকে চন্দ্রের অবস্থান শক্তিশালী হবে, যার কারণে মন শান্ত থাকবে এবং সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে।

চন্দ্রগ্রহণের সময় এই জিনিসগুলো দান করুন
গ্রহণের অশুভ প্রভাব দূর করার জন্য চন্দ্রগ্রহণের সময় এবং তার পরে চন্দ্র সংক্রান্ত জিনিস যেমন - চাল, সাদা কাপড়, সাদা ফুল, চিনি, ষাঁড়, মুক্তো, শঙ্খ, দই, চিনি, ইত্যাদি জিনিস দান করতে হবে। এতে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এবং ধনসম্পদ বৃদ্ধি পায়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion