Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lakshmi Puja: লক্ষ্মী পুজোয় আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, মায়ের কৃপায় উজ্জ্বল হবে ভাগ্য!
হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন ধন, সম্পদ ও সৌভাগ্যের দেবী। অর্থ, ধান, চাল ও অন্ন-এর প্রতীক হলেন মা লক্ষ্মী। তাই ঘরে অর্থ ও ধন-সম্পদের শ্রীবৃদ্ধি ঘটাতে ভক্তরা দেবীর আরাধনা করে থাকেন। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন দেবীর বিশেষ পূজা করা হয়ে থাকে। বিভিন্ন আচার-অনুষ্ঠান ও রীতি মেনে ভক্তিভরে দেবীর আরাধনায় মত্ত হন সকলে। সবাই চান মায়ের আশীর্বাদে পরিবারে সুখ-সমৃদ্ধি ভরে উঠুক।

জ্যোতিষশাস্ত্র মতে, দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে রাশি অনুযায়ী এই মন্ত্রগুলি জপ করুন, তাহলে সুখ-সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে। দেখে নিন আপনার রাশি অনুযায়ী কোন মন্ত্র জপ করবেন।

মেষ রাশি
দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে মেষ রাশির জাতক-জাতিকারা ওঁ ঐং ক্লীং সৌং এই মন্ত্র জপ করুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা দেবীকে প্রসন্ন করতে ওঁ ঐং ক্লীং শ্রীং এই মন্ত্র জপ করুন।

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকারা ওঁ ক্লীং ঐং সৌং মন্ত্র জপ করুন, সাফল্য লাভ হবে।

কর্কট রাশি
মা লক্ষ্মীকে ওঁ ঐং ক্লীং শ্রীং এই মন্ত্র জপ করে সন্তুষ্ট করুন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ওঁ হ্রীং শ্রীং সৌং মন্ত্রটি জপ করুন।

কন্যা রাশি
এই রাশির জাতকরা ওঁ শ্রীং ঐং সৌং মন্ত্রটি জপ করুন। মা সন্তুষ্ট হবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা ওঁ হ্রীং ক্লীং শ্রীং মন্ত্রটি জপ করুন, ফল শুভ হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ওঁ ঐং ক্লীং সৌং এই মন্ত্রটি জপ করুন।

ধনু রাশি
এই রাশির জাতকরা ওঁ হ্রীং ক্লীং সৌং মন্ত্রটি জপ করুন।

মকর রাশি
এই রাশির জাতকরা ভাল ফল পেতে ওঁ ঐং ক্লীং হ্রীং শ্রীং সৌং মন্ত্রটি জপ করুন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা ওঁ হ্রীং ঐং ক্লীং শ্রীং মন্ত্রটি জপ করুন।

মীন রাশি
কুম্ভ রাশির জাতকরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করুন ওঁ হ্রীং ক্লীং সৌং এই মন্ত্রটি জপ করে।



Click it and Unblock the Notifications