Lakshmi Narayan Yog 2023: মেষ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ, চাকরি-ব্যবসায় সাফল্যের শিখরে ৩ রাশি!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি মাসেই কোনও না কোনও গ্রহের অবস্থান পরিবর্তন হয়। আর গ্রহের এই রাশি পরিবর্তনের ফলে অনেক শুভ ও অশুভ যোগ গড়ে ওঠে। মেষ রাশিতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হতে চলেছে অতি শুভ যোগ।

Lakshmi Narayan Yog In Aries On 31 March 2023

৩১ মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। এই রাশিতে আগে থেকেই শুক্র গোচর করছে। বুধের প্রবেশের ফলে শুক্র ও বুধের যুতি হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, শুক্র ও বুধের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়।

লক্ষ্মী নারায়ণ যোগে শুভ ফল পাবেন ৩ রাশির জাতকরা। সুসময় শুরু হবে এই জাতক জাতিকাদের। ক্যারিয়ারে উন্নতি এবং ধন লাভের প্রবল যোগ রয়েছে। জেনে নিন, কোন কোন জাতকদের ভাগ্য খুলবে-

মিথুন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

মিথুন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

লক্ষ্মী নারায়ণ যোগে মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে। দাম্পত্য জীবন ভালো কাটবে। অবিবাহিত জাতকদের জীবনে বিবাহের যোগ রয়েছে। ব্যবসায় প্রচুর লাভ হবে। এই সময়ে আপনার মনোস্কামনা পূরণ হতে পারে। এই সময়ে শেয়ার বাজার এবং লটারিতে বিনিয়োগ লাভ হবে।

কর্কট রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

কর্কট রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

লক্ষ্মী নারায়ণ যোগ কর্কট রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে। চাকুরি এবং ব্যবসায় ভালো ফল মিলবে। এই সময়ে আপনি নতুন সুযোগ পাবেন। কোনও নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি অনুকূল। প্রাইভেট সংস্থায় বা বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা দারুণ সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।

সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

সিংহ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব

সিংহ রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ যোগে ভালো ফল পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি-ব্যবসার কারণে যাত্রার যোগ রয়েছে। এই সময় যে সব প্রকল্পে কাজ করছেন, সেগুলিতে সাফল্য পাবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, March 30, 2023, 10:21 [IST]
X
Desktop Bottom Promotion