Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Aquarius Horoscope 2024: ২০২৪ সাল কেমন যাবে কুম্ভ রাশির জাতকদের? দেখুন বার্ষিক রাশিফল
Aquarius Yearly Horoscope 2024: আর কয়েক দিন পরেই শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

২০২৪ সাল কুম্ভ রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির ২০২৪ সালের রাশিফল।
ক্যারিয়ার
ক্যারিয়ারের দিক দিয়ে ২০২৪ সাল কুম্ভ রাশির জাতকদের খুব ভালো যাবে। আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই সময়ের মধ্যে কাজের চাপ বাড়বে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। এই সময়ে বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন। এই যাত্রা আপনার ক্যারিয়ারে একটি নতুন দিক খুলে দেবে। জুলাই এবং অগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি একটি বড় প্রোজেক্টের অংশ হতে পারেন। বছরের শেষে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধিও হতে পারে।
ব্যবসা
ব্যবসায় ভালো লাভ হবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। এ বছর আপনি নতুন কিছু কৌশলও তৈরি করতে পারেন। মে মাসটা খুব ভালো যাবে। কাজে বাধা থাকলে তা দূর হবে। সরকারি স্কিম থেকে ভালো লাভ পাবেন। ব্যবসায় যদি কিছু পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এপ্রিল থেকে জুন মাস সময়টা উপযুক্ত। এই সময়ে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেও তা থেকে ভালো লাভ হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে না। এই সময়ের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, এই বছর ব্যবসায় অগ্রগতি হবে, তবে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে।
পারিবারিক জীবন
প্রিয়জনের সাপোর্ট পাবেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে আপনার কঠোর কথাবার্তা সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে। আপনার মনে স্বার্থপরতার অনুভূতি জাগতে পারে। এর ফলে বাড়ির পরিবেশ খারাপ হতে পারে। এপ্রিলের পরের সময়টা ভালো যাবে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। সবার সঙ্গে সম্পর্কও ঠিক থাকবে। তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে না। পিতার স্বাস্থ্য সমস্যা হতে পারেন।
বৈবাহিক জীবন
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা ভালো যাবে না। এই সময়ে আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে আপনার ভালোবাসার মানুষ সম্পর্কে কোনও মতামত তৈরি করবেন না। তাঁর প্রতি আপনার আস্থা বাড়ানো প্রয়োজন। তবেই সম্পর্ক ঠিক থাকবে।
প্রেম জীবন
বছরের প্রথম দিকটা ভালো যাবে না। তবে মার্চের পরের সময়টা বেশ ভালো কাটবে। প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। রোম্যান্সের যথেষ্ট সুযোগও পাবেন। আপনারা একে অপরের প্রেমে হারিয়ে যাবেন। একটা সময় আপনি আপনার সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস হবেন। সঙ্গীকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন।
আর্থিক জীবন
আর্থিক দিক দিয়ে এই বছরটি ভালো যাবে। আপনি খুব ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নেবেন। মার্চ মাসে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিকল্পনা আগে থেকে তৈরি করে রাখলে ভালো ফল পাবেন। আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করবেন এবং প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।
শিক্ষা জীবন
এই রাশির ছাত্রছাত্রীদের জানুয়ারি মাসটা ভালো যাবে না। এই সময়ের শিক্ষা ক্ষেত্রে বড় বাধা আসতে পারে। পড়াশোনা থেকে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। অনেক ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসবে। ফেব্রুয়ারি ও মার্চ মাস ভালো কাটবে। আপনি মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। লক্ষ্য পূরণের দিকে আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই বছরটা অনুকূল। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে তাতে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা তাঁদের পছন্দের কলেজে ভর্তি হতে পারেন।
স্বাস্থ্য
স্বাস্থ্য ভালই থাকবে এই বছরে। তবুও নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। আপনাকে নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়মতো খাওয়াদাওয়া করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। বাসি খাবার এড়িয়ে চলুন। তেল মশলাদার খাবারও না খাওয়াই ভালো। সময়ে সময়ে ডাক্তারের কাছে চেকআপের জন্য যান।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications