কুম্ভ সংক্রান্তিতে দান করুন এই জিনিসগুলি, পিতৃদোষ থেকে মুক্তি মিলবে!

সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, সেই দিনটিকে বলা হয় সংক্রান্তি। সূর্য প্রতিটি রাশিতে এক মাস করে অবস্থান করে। সেই হিসেবে এক বছরে সূর্য ১২ বার রাশি পরিবর্তন করে। তাই ১২ মাসে ১২টি সংক্রান্তি পালিত হয়।

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভে প্রবেশ করবে। এই দিনটি হল কুম্ভ সংক্রান্তি। এই তিথিতে গঙ্গা স্নান এবং দান করলে শুভ ফল প্রাপ্তি হয়। জেনে নিন কুম্ভ সংক্রান্তিতে কী কী দান করা শুভ।

Kumbha Sankranti

শস্য দান

কুম্ভ সংক্রান্তিতে তেল, আটা, লবণ, চাল, ঘি, গুড় এবং ডাল দান করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং স্থগিত থাকা সব কাজ সম্পন্ন হয়। পরিবারে সুখ-শান্তিও বজায় থাকে।

বস্ত্র দান

এ দিন গরীব-দুঃখীকে খাদ্য, বস্ত্র, কম্বল দান করলে পুণ্য লাভ হয়। এই দিনে লাল রঙের কাপড় দান করা অত্যন্ত শুভ। এতে সূর্য ও মঙ্গল দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

ফল দান

কুম্ভ সংক্রান্তির দিনে যে কোনও ৫টি ফল মন্দিরে দান করুন। এতে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

তামা দান

মঙ্গল ও সূর্য দোষ থেকে মুক্তি পেতে তামা দান করা উচিত। তামা হল সূর্যের ধাতু। তাই এই দিনে তামার পাত্র দান করলে জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান মজবুত হয় এবং শুভ ফল প্রাপ্তি হয়।

তিল দান

কুম্ভ সংক্রান্তির দিনে তিল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে সূর্য ও শনিদেবের আশীর্বাদ লাভ হয়। বিশেষ করে এ দিন কালো তিল দান করলে পিতৃ দোষ থেকে মুক্তি মেলে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion