Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Krishna Janmashtami 2022 : এই জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, জীবনের সমস্ত বাধা ও সঙ্কট দূর হবে!
হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমী অন্যতম বড় উৎসব। এই দিন দেশজুড়ে শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধূমধাম করে পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে পাপের অবসান ঘটাতে এবং কংসের যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীহরি দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন।

ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর জন্মাষ্টমী পড়েছে ১৮ ও ১৯ অগস্ট। এই শুভ দিনে আপনার রাশি অনুযায়ী কৃষ্ণ মন্ত্র জপ করলে লাভবান হবেন। তাহলে জেনে নিন, এই বছর জন্মাষ্টমী উপলক্ষে রাশি অনুযায়ী কোন মন্ত্রটি জপ করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন।

মেষ রাশি
এই রাশির জাতকরা জন্মাষ্টমী উপলক্ষে 'ওঁ কমলনাথায় নমঃ' মন্ত্র জপ করলে লাভবান হবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের এই দিনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কৃষ্ণ-অষ্টক পাঠ করা উচিত।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্মাষ্টমীর দিন বাল গোপালকে তুলসী অর্পণ করা উচিত এবং 'ওঁ গোবিন্দায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

কর্কট রাশি
ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে, গোপালকে সাদা গোলাপ ফুল প্রদান করুন এবং তাঁর আশীর্বাদ পেতে রাধাষ্টক পাঠ করুন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা এই জন্মাষ্টমীতে 'ওঁ কোটি-সূর্য-সমপ্রভায় নমঃ' মন্ত্র জপ করতে পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের পূজা করুন। এই দিনে 'ওঁ দেবকী-নন্দনায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

তুলা রাশি
ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে, এই রাশির জাতক-জাতিকাদের 'ওঁ লীলা-ধরায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের ভগবান বরাহ-কে স্মরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার 'ওঁ বরাহ নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

ধনু রাশি
জন্মাষ্টমী উপলক্ষে 'ওঁ জগদ্গুরুভে নমঃ' মন্ত্রটি জপ করা আপনার জন্য লাভদায়ক হবে।

মকর রাশি
মকর রাশির জাতকদের ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনধারী রূপটি স্মরণ করা উচিত এবং 'ওঁ পুতনা-জীবিতা হরায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা 'ওঁ দয়ানিধায় নমঃ' মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের দুষ্টুমিপূর্ণ শিশু রূপ স্মরণ করা উচিত এবং 'ওঁ যশোদা-বৎসলায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।



Click it and Unblock the Notifications