Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Krishna Janmashtami 2023: জন্মাষ্টমী তিথি এবার দু'দিন, কোন দিন পুজো করবেন? জানুন দিনক্ষণ
Krishna Janmashtami 2023 Date and Time in Bengali: সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যময় একটি দিন 'কৃষ্ণ জন্মাষ্টমী'। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের মানব রূপে মর্তে আবির্ভাব ঘটে। পুরাণ অনুযায়ী, দ্বাপর যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলা হয় তাঁকে।
গোটা দেশেই শ্রীকৃষ্ণের জন্মতিথি প্রবল ভক্তি ও উদ্দীপনা সহকারে পালিত হয়। শ্রীকৃষ্ণের বাল্য রূপের আরাধনা করা হয় এই দিন। চলতি বছর জন্মাষ্টমী তিথি ২ দিন ধরে। তাই ভক্তদের মনে সংশয় কবে তাঁরা রাখবেন জন্মাষ্টমীর উপোস। আসুন জেনে নেওয়া যাক, কৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক তিথি, শুভক্ষণ ও তাৎপর্য।

জন্মাষ্টমী তিথি ও শুভক্ষণ
এ বছর ৬ ও ৭ সেপ্টেম্বর, এই দু'দিন উপদযাপিত হবে জন্মাষ্টমী। ৬ সেপ্টেম্বর দুপুর ৩টে ৩৭ মিনিটে অষ্টমী তিথির সূচনা হবে। শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪টে ১৪ মিনিটে। এর সঙ্গে রোহিণী নক্ষত্র শুরু হবে ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে। রোহিণী নক্ষত্র শেষ হবে ৭ তারিখ সকাল ১০টা ২৫ মিনিটে।
জন্মাষ্টমীর তাৎপর্য
শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতকে এক হাজার একাদশী ব্রতের সমান মানা হয়েছে। এই শুভ দিনে ধ্যান, জপ এবং রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মাষ্টমীর সারা রাত জেগে ভগবানের ভজন কীর্তন করা উচিত। কথিত আছে, যে বাড়িতে এই ব্রত পালন করা হয় সেখানে অকাল মৃত্যু, গর্ভপাত, বৈধব্য, দুর্ভাগ্য ও কলহ কখনই আসে না।
শাস্ত্রে আছে, কেউ যদি এক বার নিষ্ঠাভরে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেন, তা হলে তাঁকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না। শ্রী কৃষ্ণের আশীর্বাদ সর্বদা তাঁর সঙ্গে থাকে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications