Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
হিন্দুশাস্ত্র মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে মধ্যরাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন তিনি। তাই প্রতি বছর এই দিনে এবং এই শুভক্ষণেই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। কেবল মথুরা, বৃন্দাবন বা দ্বারকায় নয়, জন্মাষ্টমীর উৎসব গোটা দেশে ধুমধাম করে উদযাপিত হয়।

চলতি বছর জন্মাষ্টমী পড়েছে ১৮ ও ১৯ অগস্ট। এই দিন শ্রী কৃষ্ণের শিশু রূপের পূজা করা হয়। বিশ্বাস করা হয়, জন্মাষ্টমীর ব্রত পালন করলে ভগবান শ্রী কৃষ্ণ আমাদের সকল ইচ্ছা পূরণ করেন। নিঃসন্তান মহিলারা সন্তান লাভের আশায় এই ব্রত পালন করেন। চলুন জেনে নেওয়া যাক, জন্মাষ্টমীর তিথি, শুভক্ষণ ও পূজা বিধি সম্পর্কে।

জন্মাষ্টমী তিথি ও শুভক্ষণ
২০২২ সালে জন্মাষ্টমী উদযাপিত হবে ১৮ ও ১৯ অগস্ট।
অষ্টমী তিথি শুরু - ১৮ অগস্ট, রাত ৯টা ২০ মিনিটে।
অষ্টমী তিথি শেষ - ১৯ অগস্ট, রাত ১০টা ৫৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শুরু - ২০ অগস্ট, মধ্যরাত ১টা ৫৩ মিনিটে।
রোহিণী নক্ষত্র শেষ - ২১ অগস্ট, ভোর ৪টা ৪০ মিনিটে।

জন্মাষ্টমী পূজা বিধি
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ অর্থাৎ বাল গোপালের পূজা করা হয়। ছোট্ট শিশুকে যে ভাবে লালন পালন করা হয়, নাড়ু গোপালের সেবাও সেই ভাবেই করা উচিত। এ দিন গোপালকে কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে হলুদ রঙের নতুন পোশাক পরান। এর পর ময়ূরের পালক, বাঁশি, মুকুট, চন্দন, বৈজয়ন্তীর মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। গোপালকে দোলনায় রাখুন। ফল, ফুল, মাখন, পঞ্চামৃত, চিনি, মিষ্টি, ড্রাই ফ্রুটস, ইত্যাদি অর্পণ করুন। মালপোয়া, তালের বড়া এগুলিও শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। গোপালকে ছেলের মতো যত্ন করে ভোগ নিবেদন করবেন। শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ধূপ ও প্রদীপ জ্বালান। সঠিক নিয়মানুযায়ী গোপালের পূজা করুন। সবশেষে শ্রীকৃষ্ণের আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন।
ভগবান শ্রী কৃষ্ণ যেহেতু মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই রাতে তাঁর বিশেষ পূজার্চনা করুন।

জন্মাষ্টমীতে শুভ যোগ
এই বছর জন্মাষ্টমীতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ থাকবে। বৃদ্ধি যোগ ১৭ অগস্ট রাত ৮টা ৫৬ মিনিট থেকে শুরু করে ১৮ অগস্ট রাত ৮টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে।
১৮ অগস্ট রাত ৮টা ৪১ মিনিট থেকে ১৯ অগস্ট রাত ৮টা ৫৯ মিনিট পর্যন্ত ধ্রুব যোগ থাকছে।
Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications