Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Krishna Janmashtami 2021 : এবার জন্মাষ্টমীতে সৃষ্টি হতে চলেছে বিরল যোগ, দেখে নিন দিনক্ষণ ও পূজার শুভ সময়
শ্রাবণে শিব পূজার পর, ভাদ্র মাস হল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সময়। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। তাই প্রতি বছর এই দিনে এবং এই শুভ সময়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব হিসেবে পালিত হয়। গোটা ভারতজুড়ে মহা সমারোহে কৃষ্ণের জন্মোৎসব উদযাপন করা হয়।

কৃষ্ণ জন্মাষ্টমীকে কৃষ্ণষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তীও বলা হয়। তাহলে জেনে নিন, এই বছর কবে, কখন জন্মাষ্টমী পালিত হবে এবং এই বছর জন্মাষ্টমীতে শুভ সংযোগ সম্পর্কে।

২০২১ সালের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথি ও শুভ সময়
এবছর জন্মাষ্টমীর উৎসব ৩০ অগস্ট, সোমবার উদযাপিত হবে।
অষ্টমী তিথির সূচনা : ২৯ অগস্ট, রাত ১১টা ২৫ মিনিটে
অষ্টমী তিথির সমাপ্তি : ৩১ অগস্ট, মধ্যরাত ১টা ৫৯ মিনিটে
রোহিণী নক্ষত্র শুরু : ৩০ অগস্ট, সকাল ৬টা ৩৯ মিনিটে
রোহিণী নক্ষত্র শেষ : ৩১ অগস্ট, সকাল ৯টা ৪৪ মিনিটে

জন্মাষ্টমীতে অনন্য সংযোগ
হিন্দু শাস্ত্র মতে, জন্মাষ্টমীর সময় ছয়টি উপাদান একত্রিত হওয়া খুবই কঠিন। এই উপাদানগুলির মধ্যে রয়েছে - ভাদ্রপদের কৃষ্ণপক্ষ, অর্ধরাতের অষ্টমী তিথি, বৃষ রাশিতে চন্দ্র, রোহিণী নক্ষত্র এবং এর সঙ্গে সোমবার বা বুধবার থাকা। এবার জন্মাষ্টমী উদযাপিত হবে সোমবার, ৩০ অগস্ট। এবার অষ্টমী তিথি সকাল থেকে শুরু হবে এবং মধ্যরাত পর্যন্ত চলবে। নবমী তিথিও এই রাতেই শুরু হবে। চন্দ্রও বৃষ রাশিতে উপস্থিত। এর সাথে, ৩০ অগস্ট রোহিণী নক্ষত্রও উপস্থিত থাকবে। এই সমস্ত পরিস্থিতি একসঙ্গে হওয়ার কারণে, ২০২১ সালের জন্মাষ্টমীকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে।

এই জন্মাষ্টমীর ব্রত করার উপকারিতা
শাস্ত্র মতে, জন্মাষ্টমীতে যখন এই ছয়টি উপাদানের বিরল সংমিশ্রণ তৈরি হয়, তখন এই দিনটি জনসাধারণের জন্য কল্যাণকর হয়ে ওঠে। বিশ্বাস করা হয়, এই সংযোগে ব্রত পালন করলে জ্ঞানে-অজ্ঞানে করা তিন জন্মের পাপ থেকে মুক্তি মেলে। জাতকরা এই দিন ব্রত করে তাদের পূর্বপুরুষদেরও মুক্তি দিতে পারেন।



Click it and Unblock the Notifications