Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2023: গ্রহ দোষে জীবন ছারখার? মা দুর্গার ৯ রূপের আরাধনায় কাটবে সব ফাঁড়া!
Durga Puja 2023: শরৎ কালে ভারতের এক প্রান্ত যখন দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে, তখন ভারতের আর এক প্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মা দুর্গার নয়টি শক্তির পূজাকেই 'নবরাত্রি' বলা হয়। এই সময় এক এক দিন দুর্গার এক এক স্বরূপের পুজো করা হয়ে থাকে। মা দুর্গার এই নয়টি শক্তি 'নবদুর্গা' নামে পরিচিত।
শাস্ত্র মতে, দুর্গার এই নয় স্বরূপের পুজো করলে একাধিক সমস্যা থেকে তো মুক্তি পাওয়া যায়ই, পাশাপাশি জ্যোতিষে বর্ণিত নবগ্রহের দুষ্প্রভাব থেকেও বাঁচা যায়। জেনে নিন, কোন গ্রহ দোষ কাটানোর জন্য দেবীর কোন রুপের পুজো করবেন।

শৈলপুত্রী
দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী। শৈল মানে হল পাহাড় বা পর্বত। আর, দুর্গা হলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা। যেহেতু দেবী পর্বতরাজ হিমালয়ের কন্যা, সে কারণে তাঁর নাম শৈলপুত্রী। জ্যোতিষশাস্ত্র মতে, কোষ্ঠীতে থাকা চন্দ্র দোষ থেকে মুক্তি পেতে দেবী শৈলপুত্রীর পুজো করা উচিত।
ব্রহ্মচারিণী
দেবীর দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন, ভক্তকেও ইনিই ব্রহ্মপ্রাপ্তি করান। তাঁর আশীর্বাদে সর্বসিদ্ধি লাভ করা যায়। জ্যোতিষ মতে, মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পেতে হলে মা ব্রহ্মচারিণীর পুজো করতে হবে।
চন্দ্রঘণ্টা
মা দুর্গার তৃতীয় স্বরূপ চন্দ্রঘণ্টা। শুক্রকে নিয়ন্ত্রিত করেন তিনি। তাই যাঁদের কোষ্ঠীতে শুক্র দোষ রয়েছে, তাঁরা চন্দ্রঘণ্টার পুজো করুন।
কুষ্মাণ্ডা
নবদুর্গার চতুর্থ রুপ কুষ্মান্ডা। মনে করা হয়, কোনও ব্যক্তির কোষ্ঠীতে শুক্রের অবস্থান ঠিক না থাকলে, দেবী কুষ্মাণ্ডার পুজো করে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়।
স্কন্দমাতা
দশভুজার পঞ্চম স্বরূপ হল স্কন্দমাতা। কার্তিকের আর এক নাম স্কন্দ। দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা। জ্যোতিষ গণনা বলছে, বুধের ওপর স্কন্দমাতার নিয়ন্ত্রণ থাকে। তাই বুধ গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে স্কন্দমাতার পুজো করা উচিত।
কাত্যায়নী
মা দুর্গার ষষ্ঠ রূপ হল কাত্যায়নী। দেবীর এই রুপের পুজো করলে সকল দুঃখ-কষ্ট দূর হয়। জীবনে সুখ, শান্তি ফেরে। এমনকি সমস্ত পাপও ক্ষয় হয়। বৃহস্পতির দুষ্প্রভাব থেকে মুক্তি পেতে কাত্যায়নীর পুজো করা উচিত।
কালরাত্রি
নবদুর্গার সপ্তম স্বরূপ কালরাত্রি। কালরাত্রির রূপ ভয়ংকর হলেও তিনি শুভফলের দেবী। বিশ্বাস করা হয় যে, কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তুজানোয়ার, শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন। শনির রোষ থেকে বাঁচতে কালরাত্রির পুজো করা উচিত। জ্যোতিষ অনুযায়ী কালরাত্রিই শনিকে নিয়ন্ত্রিত করেন।
মহাগৌরী
মহিষাসুরমর্দিনীর অষ্টম রূপ মহাগৌরী। বিশ্বাস করা হয় যে, নবরাত্রির অষ্টম রাতে তাঁর পুজো করলে সব পাপ ধুয়ে যায়। কোষ্ঠীতে রাহু দোষ থাকলে, তা দূর করার জন্য মহাগৌরীর পুজো করুন।
সিদ্ধিধাত্রী
দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিধাত্রী। ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন। সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। জ্যোতিষশাস্ত্র মতে, কেতু দোষ দূর করতে হলে মা সিদ্ধিধাত্রীর পুজো করা উচিত।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications