Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে বুদ্ধ পূর্ণিমায়, জানুন কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে
২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে বৈশাখ পূর্ণিমা তিথিতে অর্থাৎ ২৬ মে। এটি 'টোটাল লুনার এক্লিপস' বা 'পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ' হতে চলেছে। দুপুর ২টো বেজে ১৭ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যে ৭টা বেজে ১৯ মিনিটে শেষ হবে। চূড়ান্ত গ্রহণের সময় ১৪ মিনিট থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই চন্দ্রগ্রহণের প্রভাব ১২টি রাশির উপর বিভিন্নভাবে পড়বে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, বছরের প্রথম চন্দ্রগ্রহণ সমস্ত রাশির উপর কেমন প্রভাব ফেলবে।


মেষ রাশি
আপনার প্রিয়জনের সঙ্গে কমিউনিকেট করবেন। বাচ্চাদের কন্ট্রোল করার পরিবর্তে তাদের প্রতি আপনার ভালবাসা প্রকাশ করবেন। আপনি অর্থের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। মানসিক চাপ প্রবল হবে। নিজের স্বাস্থ্যের পাশাপাশি, আপনার মায়েরও যত্ন নিন। একটি আসন্ন প্রকল্প সম্পূর্ণ হবে।

বৃষ রাশি
মনের ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। আপনার সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক লাভের জন্য এটি ভাল সময়, তবে ব্যয়ও বেশি হবে। তাই বাজেটের দিকে খেয়াল রাখুন। আপনার ভাষা ঠিক রাখুন, নাহলে আপনি কাউকে আঘাত করতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে এই গ্রহণ লাভদায়ক হবে। শারীরিকভাবে ভাল থাকবেন, তবে স্ট্রেস বাড়বে। বিতর্ক এড়িয়ে চলুন। ধ্যান করুন। কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবেন।

কর্কট রাশি
আপনি আরও আধ্যাত্মিক হয়ে উঠবেন। মানসিক চাপ বা পেটের সমস্যা থাকতে পারে। ব্যবসায় ভাল ফলাফল মিলবে। মেডিক্যাল সমস্যা এবং দুর্ঘটনার পূর্বাভাস।

সিংহ রাশি
বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। সম্পর্কের জন্য এটি ভাল সময়। ব্যবসায় সাফল্যের জন্য উপযুক্ত সময় এটি। সামান্য আর্থিক ক্ষতি হতে পারে, তাই অর্থ এবং ব্যয়ের দিকে নজর রাখুন। কাজ বা ব্যবসায়ের পরিবর্তন এড়ান। আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি
চাকরিতে আপনার অগ্রগতি হতে পারে। পেশায় ভাগ্য ভাল হবে এবং আর্থিক দিক শক্তিশালী হবে। হুট করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং ধৈর্য ধরুন।

তুলা রাশি
রোম্যান্সের জন্য এটি ভাল সময়। আর্থিক ক্ষতি সম্ভব। ধার দেবেন না বা অর্থ বিনিয়োগ করবেন না। নিজের এবং সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। নিয়মিত মেডিকেল চেক আপ করান।

বৃশ্চিক রাশি
নিজের স্বাস্থ্য এবং মেন্টাল হেল্থ-এর দিকে খেয়াল রাখুন। জীবনসঙ্গীর সাথে তর্ক এবং মতপার্থক্য এড়িয়ে চলুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়বে। ধ্যানের মাধ্যমে উদ্বেগ এড়ান।

ধনু রাশি
বিতর্ক এড়িয়ে চলাই ভাল, আপনার ভাষা ঠিক রাখুন। ব্যয় বাড়বে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিদ্রাহীনতা বা স্বাস্থ্যের সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে।

মকর রাশি
অপ্রত্যাশিত ভালবাসা ফিরে আসবে। আর্থিক লাভের জন্য এটি ভাল সময়। সাফল্য আসবে, তবে সাবধানে থাকুন। আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ধৈর্য ধরুন এবং ধ্যান করুন।

কুম্ভ রাশি
ব্যবসায়ের উত্থান-পতন থাকবে। এটি আপনার পক্ষে খুব ভাল সময় নয়, সুতরাং কর্মক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখুন। যাত্রা করা এড়িয়ে চলুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি
বড় কিছু পরিবর্তন করা এড়ান। মা এবং সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। বিতর্ক এড়িয়ে চলুন এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার চেষ্টা করুন।



Click it and Unblock the Notifications