Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mahakumbh 2025: মহাকুম্ভে গিয়ে তীর্থযাত্রীদের মধ্যে হারিয়ে যাবার চিন্তা? কীভাবে সাহায্য পাবেন, জানুন
Mahakumbh 2025: আজ ১৩ই জানুযারী, সোমবার প্রয়াগরাজে ভোররাত থেকে শুরু হল মহাকুম্ভের (Maha kumbh Mela 2025) শাহী স্নান। এদিন ভোর ৫টা ৩ মিনিট থেকে শুরু হয়েছে পৌষ পূর্ণিমার শাহী স্নান। ১৪ জানুয়ারি বিকেল ৩টে ৫৬ মিনিট পর্যন্ত চলবে এই স্নান।
বৈদিক পঞ্জিকা অনুযায়ী, পৌষ মাসের পূর্ণিমা থেকে এই শাহী স্নান শুরু হয়। পৌষ পূর্ণিমা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত তাদের জীবনের পাপ ধুয়ে ফেললেন গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রবেণী সঙ্গমে। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

বিশ্বের বৃহত্তম বড় জনসমায়েতে মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, প্রতিদিন প্রায় ২০০-৩০০ জন মানুষ পরিবার থেকে বিচ্যুত হয়ে যায়। তবে শাহী স্নানের মত পূর্ণ তিথিতে সেই সংখ্যা বেড়ে হয় প্রায় ৪০ হাজার। ইতিমধ্যেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বছর আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে।
মহাকুম্ভের ঐশ্বরিক ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানকে সুরক্ষিত রাখতে, কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। লক্ষ লক্ষ ভক্তের নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখে, উত্তরপ্রদেশ পুলিশ মহাকুম্ভ মেলা এলাকায় দশটি অত্যাধুনিক ডিজিটাল 'ভুলে-ভাটকে কেন্দ্র' স্থাপন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-
- মহাকুম্ভে কোনও জিনিস বা আপনি নিজে হারিয়ে গেলে কীভাবে সাহায্য পাবেন?
মহাকুম্ভে একটি কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে একটি সুই হারিয়ে গেলেও ১০টি কেন্দ্র থেকে তাৎক্ষণিক সাহায্য পাওয়া যায়। জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ভাগাভাগি করা হবে এবং বিশাল স্ক্রিনে সেই তথ্য প্রদর্শিত হবে।
- অনুসন্ধান কেন্দ্র স্থাপন করা হয়েছে
মহাকুম্ভে ভক্তদের সহায়তা করার জন্য মেলা এলাকায় অনুসন্ধান কেন্দ্র স্থাপন করা হয়েছে। মহাকুম্ভ, প্রয়াগরাজ শহর এবং মেলা এলাকা সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য এই কেন্দ্রগুলিতে পাওয়া যাবে। এছাড়াও পুলিশ স্টেশন, পোস্ট, ফায়ার স্টেশন, হাসপাতাল, ডাকঘর এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অফিসের বিবরণও প্রদান করা হবে। বাস ও রেলওয়ে স্টেশনের অবস্থান এবং ট্রেনের সময় সম্পর্কিত তথ্যও প্রদান করা হবে। তীর্থস্থান, মন্দির, ঐতিহাসিক স্থানগুলিতে পৌঁছনোর উপায় এবং পথের পাশাপাশি আখড়া, মহামণ্ডলেশ্বর শিবির, কল্পবাসী শিবির এবং স্নানঘাট সম্পর্কেও তথ্য দেওয়া হবে।
- তথ্য সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যাবে
মহাকুম্ভের সময় যেসব সমস্ত 'ভুলে-ভাটকে কেন্দ্র' যোগাযোগ নেটওয়ার্কের সাথে সংযুক্ত। নিখোঁজ ব্যক্তি এবং হারানো জিনিসপত্র সম্পর্কে তথ্য ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নিখোঁজ শিশু, মোবাইল ফোন, পার্স এবং অন্যান্য জিনিসপত্র খুঁজে বের করতে সহায়তা করবে। এছাড়াও, মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য মেলা এলাকা জুড়ে অনুসন্ধান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটির বাইরে লাগানো হয়েছে একটি এলইডি বোর্ডও।
- দশটি 'ভুলে-ভাটকে কেন্দ্র' কোন কোন স্থানে থাকবে?
প্রশাসন ১০টি হারিয়ে 'ভুলে-ভাটকে কেন্দ্র' স্থাপন করেছে - সেক্টর-০৪: প্রধান কেন্দ্র, সেক্টর-০৩: অক্ষয়বত প্যান্ডেল, সেক্টর-০৩: সঙ্গম নোজ, সেক্টর-১৮: ঐরাবত দ্বার, সেক্টর-২৩: টেন্ট সিটি, সেক্টর-২৩: আড়াইল পাক্কা ঘাট, সেক্টর-০৬: প্রধান ঘাট, সেক্টর-১৪: বড়া ঝুসি ঘাট, সেক্টর-১৭: সঙ্গম এলাকা, সেক্টর-০৮: প্রধান স্নান এলাকা।
এছাড়াও ৪ হাজার হেক্টর জুড়ে হওয়া মেলা প্রাঙ্গনে ১৫০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কন্ট্রোল অ্যান্ড কমান্ড ইউনিটের সঙ্গে জোড়া হয়েছে এগুলিকে।



Click it and Unblock the Notifications