Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Kali Puja 2024: কালী পুজোর অমাবস্যা তিথি কখন লাগছে? পুজোর সমস্ত তথ্য জানুন বিশদে
Kali Puja 2024: দীপাবলির প্রথম দিন, অর্থাৎ আজ কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস (Dhanteras) বা ধন ত্রয়োদশী। আর ২ দিন পরই কালী পুজোর (Kali Puja) আনন্দে মেতে উঠবে বাঙালিরা। এবছর কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে ৩১ তারিখে।
এর আগর দিন অর্থাৎ ৩০শে অক্টোবর পালিত হবে ভূত চতুর্দশী। প্রচলিত রীতি মেনেই দুর্গা পুজোর ঠিক পরের অমাবস্যাতেই তিনি কালী রূপে আবির্ভুত হন। এই অমাবস্যাকে দীপান্বিতা অমাবস্যা (Dipanvita Amavasya) বলা হয়। নিয়ম মত, প্রতি বছর কার্তিকী অমাবস্যাতে দেবী কালীর পুজো করা হয়ে থাকে।

শাস্ত্র মতে, এবছর ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi) তিথি ৩০ অক্টোবর বুধবার দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে, তিথি শেষ হচ্ছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। এদিন বাঙালি বাড়িতে দুপুরে চোদ্দো শাক খাওয়া ও সন্ধ্যায় সদরে ও ঘরের দরজায় ১৪ প্রদীপ দেওয়া রীতি রয়েছে।
অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো (Worship of Lakshmi and Ganesha) করে থাকেন এই দিনে। এরপরের দিন ৩১ শে অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে কালী পুজো। প্রথা মেনে কালীপুজোর রাতে মায়ের নিশি পুজো করা হয়। এদিন অগণিত ভক্তরা মন্দির প্রাঙ্গনে একত্রিত হন, সেদিন উপবাস করেন সারাদিন। এরপর রাতে মা কালীর পুজো দেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ খেয়ে উবাস ভাঙ্গেন।
জানা গিয়েছে, এবছর ৩১ শে অক্টোবর দুপুর ৩টে ৭ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। এরপর ১লা নভেম্বর সন্ধ্যা ৫টা ৮ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা। তবে এ নিয়ে ইতিমধ্যেই নানান মত সামনে এসেছে। অনেকের মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে শেষ হবে। শাস্ত্র মতে, কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে শুরু হবে। এরপর তা থাকছে পরের দিন, ১লা নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত।
এরপর পালিত হবে ভাই-বোনের মধুর সম্পর্কের প্রতীক ভাইফোঁটা (Bhai Phota)। এ বছর ভাইফোঁটা পড়েছে ৩ রা নভেম্বর, রবিবার। এদিন এই আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে দীপাবলির।



Click it and Unblock the Notifications