Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Khappar Yog 2023: মলমাসে অশুভ খপ্পর যোগ, এই ৫ রাশির জীবনে ঘোর অমঙ্গলের ছায়া, বাড়বে ব্যয়-দুর্ভোগ!
Khappar Yog 2023: চলতি বছরে মলমাস বা অধিক মাস শুরু হয়েছে ১৮ জুলাই থেকে। এই দিনেই শুরু হয়েছে শ্রাবণ মাস। মলমাস শেষ হচ্ছে ১৬ অগস্ট। এর ঠিক একদিন পর অর্থাৎ ১৭ অগস্ট শ্রাবণ মাসও শেষ হবে। মলমাস আবার পুরুষোত্তম মাস নামেও পরিচিত।
'মল' শব্দের অর্থ অশুভ। এই মাসকে বর্জিত ধরা হয়। সেই হিসেবে মলমাসে কোনও শুভ কর্ম যেমন বিবাহ, অন্নপ্রাশন, জমি-বাড়ি কেনা, গৃহপ্রবেশ, শুভ বস্তু ক্রয় করা হয় না। তবে পুরুষোত্তম মাস বিষ্ণু পূজা এবং ধর্ম শাস্ত্র পাঠের পক্ষে উপযুক্ত। এই সময় শ্রাদ্ধ বা সপিণ্ডকরণও করা যায়।

জ্যোতিষ গণনা অনুসারে, এ বার অধিক মাসে অনেক শুভ অশুভ যোগ গঠিত হচ্ছে। এই সময়ে বুধাদিত্য রাজযোগ এবং লক্ষ্মী রাজযোগের মতো শুভ যোগ গঠিত হবে। অন্যদিকে, খপ্পর যোগের মতো অশুভ যোগও থাকবে। মলমাসে খপ্পর যোগ সৃষ্টি হওয়ায় কিছু রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। এই যোগের প্রভাবে নানা সমস্যায় পড়তে হতে পারে। জেনে নিন কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়বে।
মিথুন রাশিতে খপ্পর যোগের প্রভাব
মলমাসে গঠিত খপ্পর যোগ মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই সময় আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। কাজের চাপ থাকতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশিতে খপ্পর যোগের প্রভাব
খপ্পর যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। খরচ বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। পরিবারে কোনও বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। এই সময় স্বাস্থ্য ভালো থাকবে না।
কন্যা রাশিতে খপ্পর যোগের প্রভাব
কন্যা রাশির জাতক জাতিকাদের উপর খপ্পর যোগের অশুভ প্রভাব পড়বে। এই সময় বিতর্কে জড়াতে পারেন। আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। পরিবারের কেউ অসুস্থ হওয়ায় আপনি চিন্তিত থাকবেন। চাকুরিজীবীদের অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতভেদ হতে পারে।
বৃশ্চিক রাশিতে খপ্পর যোগের প্রভাব
খপ্পর যোগ এই রাশির জাতকদের জন্যও শুভ হবে না। এই সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনে ওঠানামা চলতেই থাকবেই। জমিজমা সংক্রান্ত বিবাদে জড়িয়ে আপনার ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা ব্যর্থ হতে পারেন।
মীন রাশিতে খপ্পর যোগের প্রভাব
মীন রাশির জাতকরা খপ্পর যোগে নানা সমস্যায় পড়তে পারেন। এই সময় কিছু হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের লোকসান হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
