Ketu Gochar 2023: অক্টোবরেই কন্যায় আসছে কেতু, অমঙ্গলের ছায়া ৩ রাশির জীবনে!

Ketu Transit 2023: জ্যোতিষশাস্ত্র মতে, রাহু ও কেতু অত্যন্ত ধীরগতিতে রাশি পরিবর্তন করে। প্রায় এক বছর ধরে এক একটি রাশিতে বিচরণ করে এই দুই গ্রহ। আবার সবসময় বক্রী গতিতে বিচরণ করে।

চলতি বছর ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করবে কেতু। এ দিন তুলা রাশি থেকে বেরিয়ে বক্রী অবস্থায় কন্যায় প্রবেশ করবে কেতু। কেতুর এই গোচরের ফলে তিন রাশির জাতকদের নানা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। একাধিক সমস্যা দেখা দিতে পারে এদের জীবনে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের সাবধানে থাকতে হবে।

Ketu Transit

বৃষ রাশি (Taurus)

কেতুর রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই রাশির শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। কেতুর গোচরকালে কোনও নতুন কাজ শুরু না করাই শ্রেয়। তবে এ সময়ে ব্যবসায়ীদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি (Leo)

কন্যা রাশিতে কেতুর প্রবেশ এই রাশির জাতকদের জন্য শুভ হবে না। এ সময়ে আপনার কথাবার্তায় তিক্ততা থাকবে। পরিবারে কলহ চলতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন এই জাতকরা। এই সময় কোনও আইনি মামলায় পরাজিত হতে পারেন সিংহ রাশির জাতকরা। খুব সাবধানে গাড়ি চালান। কারণ দুর্ঘটনার যোগ রয়েছে।

ধনু রাশি (Sagittarius)

কেতুর রাশি পরিবর্তনের অশুভ প্রভাব পড়বে ধনু রাশির উপর। এ সময়ে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। জুনিয়র ও সিনিয়রদের সহযোগিতা পাবেন না। এ সময়ে কাউকে টাকা ধার দেবেন না। তা হলে সেই টাকা ফেরত নাও আসতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, August 15, 2023, 19:57 [IST]
X
Desktop Bottom Promotion