Ketu Transit 2023 Effects : ২০২৩ সালে কেতু গোচরে দারুণ লাভ হবে এই ৪ রাশির!

জ্যোতিষশাস্ত্রে নব গ্রহের মধ্যে রাহু ও কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রানুসারে, কেতু সর্বদাই বক্রি চলনে থাকে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে কমপক্ষে ১৮ মাস সময় নেয় কেতু। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ১২ এপ্রিল কেতু কন্যা রাশিতে প্রবেশ করেছিল। এর পর ২০২৩ সালের অক্টোবর মাসে কেতু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে।

Ketu Transit in Virgo 2023, These Four Zodiac Signs Will Be Benefited

কেতুর এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা ভাল ফল পেতে চলেছেন, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য কেতুর এই গোচর লাভদায়ক হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

কেতুর প্রভাবে ২০২৩ সালে বৃষ রাশির জাতকদের প্রচুর লাভ হবে। এই সময়ে আপনার কঠোর পরিশ্রম সফল হবে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে চাকরি ও ব্যবসায় করা প্রচেষ্টা সফল হবে। পেশাদার বা ব্যক্তিগত জীবন সম্পর্কিত কোনও ভাল খবর পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

২০২৩ সাল সিংহ রাশির জাতকদের খুব ভালো যাবে। এই সময়ে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। আপনার যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, এই সময়ে সেগুলি সম্পন্ন হতে পারে। তবে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জীবনে সুখ, শান্তি বাড়বে। এই সময়ে আপনি গাড়ি বা প্রপার্টি কিনতে পারেন। সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে আর্থিক লাভ হবে।

মকর রাশি

মকর রাশি

কেতুর প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা বৃদ্ধি পাবে। এই সময়ে কোনও শুভ কাজেরও আয়োজন হতে পারে। আপনি বিদেশ ভ্রমণও করতে পারেন। যারা বিদেশে যেতে চান, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। এই সবের জন্য আপনার কিছু টাকা খরচ হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, December 5, 2022, 12:14 [IST]
X
Desktop Bottom Promotion