Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নতুন বছরে শনির কৃপা থাকবে ৩ রাশিতে, জীবনে ফিরবে সুখ-সমৃদ্ধি!
জ্যোতিষ গণনা অনুসারে, ২০২৪ সাল কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। গ্রহের অবস্থান, সংযোগ এবং রাশি পরিবর্তনের শুভ প্রভাব পড়বে একাধিক রাশিতে। কর্মফলদাতা শনিকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলা হয়। একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে শনি।
বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজমান শনি। ২০২৫ সাল পর্যন্ত এখানেই অবস্থান করবে। কুম্ভ শনির মূল ত্রিকোণ রাশি। এই রাশিতে এসে শনির শক্তি বৃদ্ধি হয়। শনির এই অবস্থানের কারণে ভাগ্যোদয় হতে চলেছে কিছু রাশির। জেনে নিন, শনি মূল ত্রিকোণ রাশিতে থাকার ফলে কোন কোন রাশির জাতকরা লাভান্বিত হবেন।

বৃষ রাশি
২০২৫ সাল পর্যন্ত একাদশ ঘরে শনির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠিত হচ্ছে। কর্ম ঘরে এই রাজযোগের গঠন বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। আর্থিক লাভ হতে পারে। আয় বৃদ্ধি পাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। পদোন্নতি হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য কেন্দ্র ত্রিকোণ রাজযোগ খুবই লাভদায়ক হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। পরিবারের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা এই যোগের প্রভাবে সাফল্য লাভ করবেন। এই সময় সুখবর পেতে পারেন। আয়ের নতুন উৎস পাবেন। আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে। চাকুরিজীবীরা নতুন কাজের জন্য অনেক ভালো অফার পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications