Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: এই জিনিসগুলি মন্দিরে রাখলে উন্নতি নিশ্চিত! বদলে যাবে আপনার ভাগ্য!
Vastu tips: সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। মনে করা হয়, বাস্তুশাস্ত্র ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে। বাস্তব নিয়ম গুলি মেনে কাজ করলে ঘরে সমৃদ্ধি আসে এবং জীবন সুখময় হয়। সাধারণত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতে একটি মন্দির থাকে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে মনে করা হয়। তবে বাস্তু মতে, বাড়ির মন্দিরে এমন কিছু জিনিস রাখা উচিত, যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ (Attracts positive energy) করে।
বাস্তুবিদরা বলছেন, আমাদের বাড়ির মন্দিরে (Home temple) বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি রাখা অত্যন্ত জরুরী। এই সমস্ত পবিত্র জিনিসগুলি ঘরের মন্দিরে রাখলে দেব-দেবী খুব দ্রুত প্রসন্ন হন। যার ফলে সহজেই ঘরে দারিদ্রতা দূর হয়। পাশাপাশি ঘরে তৈরি নেতিবাচক শক্তিও দূর (Negative energy will be removed) হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি মন্দিরে রাখা শুভ-

- চন্দন কাঠ:
হিন্দু ধর্মে অত্যন্ত শুভ জিনিস চন্দন কাঠ। চন্দন ছাড়া দেব-দেবীর পূজোয় সম্ভব নয়। প্রত্যেকটি মন্দিরে চন্দন কাঠ অবশ্যই রাখা উচিত। চন্দন কাঠের সুগন্ধ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক বলে মনে করা হয়। এই কার্ড আবার ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পূজোয় ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র বলছে, ঘরের মন্দিরে অবশ্যই চন্দন কাঠ রাখা উচিত। এটি মন থেকে নেতিবাচক চিন্তাভাবনাও দূর করে। পাশাপাশি রাগ শান্ত করতেও সহায়ক।
- প্রদীপ:
প্রত্যেকটি মন্দিরে প্রদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। হিন্দু ধর্মে যখনই শুভ কোন কাজ করা হয় তখন অবশ্যই দেখবেন একটি প্রদীপ চালানো হয়। এটি অত্যন্তই শুভ বলে বিবেচিত হয়। কারণ এটি পাঁচটি উপাদান দিয়ে তৈরি। যেমন জল, বায়ু, অগ্নি, আকাশ এবং পৃথিবী।
- শঙ্খ:
মন্দিরে শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তুশাস্ত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে ঘরে শঙ্খ থাকে সেখানে সবকিছুই শুভ। কারণ যেখানে শঙ্খ থাকে, সেখানে স্বয়ং দেবীর লক্ষ্মী বাস করেন। চন্দ্র এবং সূর্য দেবতার মত শঙ্খকেও একটি ঐশ্বরিক রূপ হিসেবে বিবেচনা করা হয়।
- শালিগ্রাম শিলা:
অনেক মন্দিরে শালিগ্রাম শিলা থাকলেও অনেকেই এর সম্বন্ধে জানেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরে শালিগ্রাম শিলা রাখা খুবই শুভ। এই শিলাকে ভগবান বিষ্ণুর এক রূপ বলেও মনে করা হয়। এই শিলাটি যদি বাড়ির মন্দিরে রাখা হয়, তাহলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে।



Click it and Unblock the Notifications